২০১৩ সালের পুরনো মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল দিল্লি পুলিশ, সাক্ষী হিসেবে বয়ান রেকর্ডের নির্দেশ

২০১৩ সালের একটি পুরনো মামলায় এবার দিল্লি পুলিশের নোটিস পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় তাঁর বাসভবনে গিয়ে এই নোটিস ধরিয়ে দেন দিল্লি পুলিশের একটি দল। তবে এই মামলায় তাঁকে অভিযুক্ত হিসেবে নয়, বরং আক্রান্ত ব্যক্তি ও সাক্ষী হিসেবে নিজের বক্তব্য নথিভুক্ত করার জন্যই ডাকা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত…

Read More

মমতার নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক, কালীঘাটের ঘটনায় তদন্তের দাবি

  কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে বেরনোর মুখে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরনোর সময় এক তরুণী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে তাঁর শাড়ি ধরে টান দেন। ওই তরুণীর কাছে ছুরি পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে মমতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দিল্লির…

Read More

তৃণমূলের টিকিটে রাজ্যসভা, এবার বিজেপির প্রার্থী—কোয়েল মল্লিককে ঘিরে নতুন সমীকরণ

জল্পনার অবসান। তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক মাসের মধ্যেই এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের খালি হয়ে যাওয়া রাজ্যসভা আসনের উপনির্বাচনে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। চলতি বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন কোয়েল। ৬ এপ্রিল উচ্চকক্ষে সাংসদ হিসেবে শপথও নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে…

Read More

গুন্ডাদমন বিলে রাষ্ট্রপতির সম্মতি নেই, NDPS আইনের সঙ্গে সংঘাতের আপত্তি

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গুন্ডাদমন বিল আপাতত আইনে পরিণত হচ্ছে না। বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এ সম্মতি না দিয়ে তা ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলের কয়েকটি বিধানের সঙ্গে কেন্দ্রীয় আইনের সংঘাতের সম্ভাবনা নিয়েই আপত্তি জানানো হয়েছে। গত ২৯ জুন বিধানসভায় বিলটি পাশ…

Read More

ECI-র সিদ্ধান্তে মমতা-রাহুলের বার্তা, বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার ঘোষণা

র্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ব্যবহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞার পরই তাঁর সঙ্গে ফোনে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কথোপকথনের পর মমতা জানালেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত তাঁর দল। মমতার কথায়, “আমরা একসঙ্গে আছি। বিজেপিকে সরাতে চাই।” একইসঙ্গে নন্দীগ্রাম…

Read More

ভোটে ধাক্কার পর ফের রাজপথে মমতা, ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরে মিছিল

ভোটে ভরাডুবির পর কলকাতার বাইরে প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর হুগলির শ্রীরামপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার কথা তাঁর। বিজেপির বিরুদ্ধে ‘অত্যাচার’ এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হুগলি জেলা তৃণমূলের ডাকে এই মিছিল। তবে এখনও মেলেনি প্রশাসনের অনুমতি। সেই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মাহেশ…

Read More

প্রতিবন্ধী ভাতার তালিকায় ‘স্বজনপোষণ’? তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগে হাই কোর্টের নজর

বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক সহায়তার জন্য সরকারি প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের সুবিধা বণ্টন নিয়েই এবার গুরুতর অনিয়মের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য আশিকুল ইসলাম। অভিযোগ, প্রকৃত যোগ্যদের একাংশকে বঞ্চিত করে তাঁর পরিবারের সদস্যদের নাম ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই অভিযোগ সামনে এনে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সামশেরগঞ্জের…

Read More

প্রথমবার বীরভূমে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তারাপীঠে পুজো-রামপুরহাটে প্রশাসনিক বৈঠক

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বীরভূম সফরে শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফর ঘিরে বীরভূমে প্রশাসনিক তৎপরতা চরমে। তারাপীঠে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি রামপুরহাটে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। টুলুর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর আবহে শুভেন্দুর এই সফরকে ঘিরে বাড়তি নজর…

Read More

মমতা আসতেই তৃণমূলের সভায় হুড়োহুড়ি! গার্ডরেল ভেঙে মঞ্চের দিকে জনস্রোত, আটকে অ্যাম্বুল্যান্স

ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই পরিস্থিতি হাতের বাইরে। তৃণমূলনেত্রীকে দেখতে গার্ডরেল সরিয়ে মঞ্চের দিকে ছুটে যান হাজার হাজার মানুষ। মুহূর্তে বাড়তে থাকে ভিড়, কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাথিড্রাল রোড। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একাধিক গাড়ি। আটকে যায় অ্যাম্বুল্যান্সও। পরিস্থিতি দেখে মঞ্চ থেকেই গাড়িগুলিকে আগে পাস করিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।…

Read More

ফুটপাথে নাতির দুধ গরম, অগ্নিমিত্রাকে নিশানা মমতার, ‘মায়ের অভিশাপ’ মন্তব্যে নতুন বিতর্ক

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করা বৃদ্ধাকে অগ্নিমিত্রা পালের ধমক দেওয়ার ঘটনাকে ঘিরে বিতর্ক থামার নাম নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” একইসঙ্গে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ঘটনাটি কয়েক দিন আগের। অভিযোগ, পার্ক স্ট্রিটের…

Read More