বাংলাদেশে পাচারের আগে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Spread the love

বাংলাদেশে পাচার করার আগেই সেভেন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধারসহ গ্রেফতার নদীয়ার দুই যুবক জলঙ্গিতে।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে জলঙ্গি থানার বিধুপুর বাজার এলাকায় অভিযান চালায় জলঙ্গী থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় ২ যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে সন্দেহ ভাজন আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন। তারপরেই ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃত যুবকদের নাম জানা যায় সেলিম বিশ্বাস ও জিয়ারুল মালিথা তাদের বাড়ির নদীয়া জেলার হুঁগোলবেড়িয়া থানা এলাকায়। ধৃতদের শনিবার বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথায় থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করতো এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *