ভারত সফর নিয়ে নতুন শর্ত! ঢাকা-দিল্লি সম্পর্কে বাড়ছে টানাপোড়েন

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছিল। কিন্তু তার মধ্যেই নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের প্রসঙ্গ জুড়ে দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে উদ্যোগী হয়েছিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

Read More

১৯ বছর পর কলকাতায় তসলিমা, কফি হাউসে বসে নস্ট্যালজিয়ায় ডুব লেখিকা

১৯ বছর পর ফের কলকাতার মাটিতে তসলিমা নাসরিন। ২০০৭ সালে বই বিতর্কের জেরে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা। দীর্ঘ অপেক্ষার পর শহরে ফিরে সোমবার সোজা চলে গেলেন সেই চেনা ঠিকানায়—কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউসে। আর সেখানে পা রেখেই যেন ফিরে গেলেন পুরনো দিনের আড্ডায়। তসলিমাকে সামনে পেয়ে কফি হাউসের পরিবেশও হয়ে ওঠে…

Read More

‘প্রশ্নকে হত্যা করা যায় না’, কলকাতায় ফিরেই বিস্ফোরক তসলিমা

প্রায় দু’দশক পর কলকাতায় ফিরে আবেগ, অভিমান এবং আশার বার্তা একসঙ্গে তুলে ধরলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শনিবার রবীন্দ্রসদনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন নির্বাসনে থাকলেও মানবিকতা, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনস্কতা, বাকস্বাধীনতা ও নারী-পুরুষের সমানাধিকারের প্রতি তাঁর বিশ্বাস একটুও টলেনি। বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তসলিমা বলেন, মুক্তচিন্তার পক্ষে দাঁড়ানো বহু লেখক-চিন্তককে…

Read More

‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে…’, দু’দশক পর শহরে ফিরেই আবেগে ভাসলেন তসলিমা নাসরিন

প্রায় ২০ বছর পর ফের কলকাতার মাটিতে পা রাখলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছতেই শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে তাঁকে স্বাগত জানান সমর্থকরা। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে শহরে ফিরে আবেগ লুকোননি তসলিমা। হাসিমুখে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “খুবই ভালো লাগছে।” কলকাতায় পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মাধ্যমে রবীন্দ্রনাথের ঢঙে তিনি লিখেছিলেন, “আজি…

Read More

উত্তেজনার মাঝেই ‘আম কূটনীতি’, শুভেচ্ছার নিদর্শন হিসেবে শুভেন্দু অধিকারীকে ১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার আবহেই ভারত-বাংলাদেশ সম্পর্কের সৌহার্দ্যের বার্তা দিল ঢাকা। শুভেচ্ছার প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র উদ্দেশে ১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করা আমের চালান বুধবার কলকাতায় পৌঁছে যায়। প্রথমে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে আমের চালানটি পৌঁছায়। পরে সেখান থেকে তা মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়। ভারত-বাংলাদেশ…

Read More

ইসকনের সহ সভাপতি পদ থেকে অপসারিত রাধারমণ দাস, এক্সে জানালেন পদ হারানোর সম্ভাব্য কারণ

কলকাতা ইসকনের সহ সভাপতি পদ থেকে অপসারিত হলেন রাধারমণ দাস। শনিবার রাতে ইসকন কর্তৃপক্ষ তাঁকে এই সিদ্ধান্তের কথা জানায়। এরপরই এক্স (সাবেক টুইটার)-এ দীর্ঘ পোস্ট করে পদচ্যুতির সম্ভাব্য কারণগুলি তুলে ধরেন তিনি। যদিও ইসকনের তরফে এখনও পর্যন্ত অপসারণের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংবাদ প্রতিদিনকে রাধারমণ দাস বলেন, ২০২৩ সালে গোরক্ষা সংক্রান্ত ইস্যুতে বিজেপি সাংসদ…

Read More

আলপনায় রাঙা চৈত্রশেষ! ঢাকার রাজপথে জনতার সঙ্গে রঙে মিশলেন জয়া আহসান

বৈশাখের আগমনী সুর যেন এবার একটু আগেই বেজে উঠেছে অভিনেত্রী জয়া আহসান-এর ঘরে। পান্তা-ইলিশ, রকমারি পদ আর উৎসবের সাজে ভরে উঠেছে তাঁর বৈশাখী আয়োজন। নতুন বাংলা বছরের সূচনাকে তিনি স্বাগত জানিয়েছেন একেবারে ঘরোয়া উষ্ণতায়, ভালোবাসার স্পর্শে। বাংলাদেশে ‘পহেলা বৈশাখ’ মানেই এক অনন্য আবেগ। আর সেই আবেগে ভেসেই চৈত্রের শেষ রাতে ঘরে মন টেকেনি জয়ার। রং-তুলি…

Read More

১৭ বছর পর স্বদেশে ইদ, তারেক রহমান-কে চিঠিতে শুভেচ্ছা নরেন্দ্র মোদি-র

প্রায় ১৭ বছর পর নিজের দেশে বসে ইদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এবারের ইদের আনন্দ তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই আবহেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদি তাঁর বার্তায় লিখেছেন, “মহামান্য, ইদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে…

Read More

নির্বাচনের পরেই সুর বদল, তারেক সরকারের সঙ্গে সংঘাতের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর

জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার মাত্র দু’সপ্তাহের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিল দেশের প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে সরাসরি আক্রমণ শানান পূর্বতন বাংলাদেশ আওয়ামী লীগ ও হাসিনা সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে…

Read More

ইউনুস-পরবর্তী বাংলাদেশে সেনা ভূমিকায় বড় পালাবদল! দিল্লি-যোগে নতুন সমীকরণের ইঙ্গিত

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের আবহে এবার সেনাবাহিনীতেও বড় রদবদল। মহম্মদ ইউনুসের বিদায়ের পর থেকেই প্রশাসনিক ও কূটনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। সেই ধারাবাহিকতায় রবিবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। সেনার একাধিক শীর্ষপদে বদল ঘিরে ঢাকায় শুরু হয়েছে জোর চর্চা। সেনা সদর দপ্তরের ঘোষণা অনুযায়ী, নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল…

Read More