শিল্পপতি নিজের ব্যবসার বাইরেও,খেলায় দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে। সঞ্জয় কুমার পাটোয়ারীর এই কীর্তিতে উচ্ছসিত বাংলার মানুষ।

Spread the love

যে খেলা সম্পর্কে অনেকেই জানেনা।সেই খেলাতে প্রথম হয়ে,দেশের নাম উজ্জ্বল করলেন।সঙ্গে পরিচয় করালেন বহু খেলা প্রেমী ও খেলোয়াড়কে।সুইডেনের মাটিতে তেরঙ্গা পতাকা উড়ালেন বাংলার ছেলে সঞ্জয় কুমার পাটোয়ারি। মঙ্গলবার সকালে সুইডেন থেকে দুবাই হয়ে কলকাতা বিমান বন্দরে নামেন তিনি। কলকাতা এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে আসেন তাঁর স্ত্রী, মেয়ে এবং আত্মীয়স্বজনরা ও পরিজনেরা।

রাজ্যের খড়গপুর এলাকার নামী শিল্পপতির বিদেশের মাটিতে দু:সাহসিক রেকর্ড। সাহেবদের দেশে সুইডেনে পূর্ণাঙ্গ আইরনম্যান খেতাব পেলেন সঞ্জয় কুমার পাটোয়ারি।

সুইডেনের কালমার শহরে আয়োজিত বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতার প্রতিযোগিতা আয়রন ম্যান কালমার( Ironman Kalmar) 2025-এ এক অনন্য সাফল্য অর্জন করেছে। কলকাতা তথা ভারতের শিল্পপতি সঞ্জয় কুমার পাটোয়ারি। বাংলা তথা ভারতের শিল্প মহলে পরিচিত মুখ সঞ্জয়। ব্যবসার পাশাপাশি খেলার মাঠে সমান দক্ষতা দেখিয়ে তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন।

সাইকেলিং, সাঁতার এবং ম্যারাথন এই তিনটি খেলা মিলিয়ে পূর্ণাঙ্গ আইরনম্যান প্রতিযোগিতা। ৭৪টি দেশ অংশ নিয়েছিল ওই প্রতিযোগিতায়। ভারত থেকে তিনজন অংশ নিয়েছিলেন। কলকাতা থেকে সঞ্জয় কুমার পাটোয়ারি। এছাড়াও দিল্লী থেকে যতীন আরোরা এবং উদয়পুর থেকে সৌরভ।

পূর্ণাঙ্গ আইরনম্যান প্রতিযোগিতায় থাকে…..

  • ৩.৮৬ কিলোমিটার সাঁতার,
  • ১৮০ কিলোমিটার সাইক্লিং,
  • এবং একটি পূর্ণ ৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড়। (একসঙ্গে ব্যাক টু ব্যাক কমপ্লিট করতে হয়)।

এই দুঃসাহসিক চ্যালেঞ্জ সম্পন্ন করতে সঞ্জয় কুমার পাটোয়ারি সময় নিয়েছেন প্রায় ১৫ ঘণ্টা।
দেশের শিল্প মহলে সুপরিচিত হলেও খেলাধুলা ও শারীরিক সক্ষমতার প্রতি তার এই অনুরাগ প্রমাণ করে – মানব ইচ্ছাশক্তি এবং অধ্যবসায় থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এই সাফল্যের মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত গৌরবই অর্জন করেননি, বরং হাজারো তরুণকে সুস্থ জীবনযাপন ও স্বপ্নপূরণের পথে অনুপ্রেরণা জোগালেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *