বিশ্বকাপে ভারতের সূচি প্রকাশ, ১০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মহারণ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য অপেক্ষার অবসান। প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। আর সূচি সামনে আসতেই পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপে ভারতের পথচিত্র। গ্রুপ পর্বেই অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে হবে বহু প্রতীক্ষিত…

Read More

দাদু হলেন নভজ্যোৎ সিং সিধু, ঘরে এল রাজকন্যা ‘আর্যা’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব নভজ্যোৎ সিং সিধুর পরিবারে এল খুশির নতুন খবর। দাদু হলেন সিধু। তাঁর ছেলে করণ সিধু ও পুত্রবধূ ইনায়াতের কোলে এসেছে এক কন্যাসন্তান। নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে গোটা সিধু পরিবার। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। তিনি জানান, ২০২৬ সালের ১ অক্টোবর জন্ম হয়েছে তাঁর…

Read More

চেন্নাইয়ে তৈরি হবে বিশ্বমানের ‘টিএন অলিম্পিক সিটি’, খেলাধুলায় নতুন দিশা দেখাতে তামিলনাড়ুর বড়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় রবিবার বিধানসভায় ‘রুল ১১০’-এর অধীনে চেন্নাইয়ে বিশ্বমানের ‘টিএন অলিম্পিক সিটি’ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন। সেম্মেনচেরি এলাকায়, OMR রুটের পাশে এই বিশাল ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠবে। এর লক্ষ্য স্থানীয় প্রতিভা খুঁজে বের করা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া এবং অলিম্পিক-সহ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের উপযোগী অ্যাথলিট তৈরি করা। প্রস্তাবিত স্পোর্টস সিটিতে…

Read More

অবসর নয়, নতুন ভূমিকায় কলকাতায় মেসি? তিলোত্তমায় ফেরার ইঙ্গিত শতদ্রুর

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ। কিন্তু ফুটবল থেকে এখনও বিদায় নিচ্ছেন না তিনি। বরং ক্লাব ফুটবলে তাঁর ভবিষ্যৎ নিয়েই এখন নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। আর সেই সূত্র ধরেই কলকাতার সঙ্গে ফের জুড়তে পারে মেসির নাম। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরেই সামনে এসেছে এমন সম্ভাবনা। আগামী মরশুমে ইন্টার মায়ামির প্রাক-মরশুম সফরের পরিকল্পনায় দক্ষিণ এশিয়া…

Read More

কোরিয়া মাস্টার্সে দাপট তানভির, কোয়ার্টারে ভারতীয় তরুণী

তাইপেই ওপেনের পর এবার Korea Masters Super 300-এও দুরন্ত ছন্দে তানভি শর্মা। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে সতীর্থ শ্রিয়ানশি ভালিশেট্টিকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিলেন ১৭ বছরের এই ভারতীয় শাটলার। ৫৭ মিনিটের লড়াইয়ে শ্রিয়ানশিকে ২১-১৬, ১৭-২১, ২১-১৩ ব্যবধানে পরাজিত করেন তৃতীয় বাছাই তানভি। সম্প্রতি কেরিয়ার-সেরা ৩০ নম্বর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উঠে আসা তানভির সামনে এবার রক্ষিতা…

Read More

তনভীর দাপট, কোরিয়া মাস্টার্সে ভারতের মিশ্র ফল; প্রথম রাউন্ডেই বিদায় শ্রীকান্তের

কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের মহিলা শাটলাররা দুরন্ত পারফরম্যান্স দেখালেও পুরুষদের বিভাগে হতাশার ছবি। সদ্য তাইপেই ওপেন জয়ী তনভি শর্মা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন, অন্যদিকে প্রথম ম্যাচেই ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। তাইপেই ওপেনে প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়ের পর দুর্দান্ত ছন্দ বজায় রাখলেন তনভি শর্মা। কোরিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে চিনের ইউয়ান আন কিকে…

Read More

প্রথমবার ভারতের মাটিতে খেলতে আসছে ব্রাজিল! ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ইতিহাস গড়বে সেলেসাও

অস্ট্রেলিয়া সফর শেষ করে এবার ভারতের পথে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ইতিহাসে প্রথমবার ভারতের মাটিতে ম্যাচ খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল, যা ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সঙ্গে এই সফর তাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।…

Read More

পদক হাতছাড়া! কমনওয়েলথ গেমসে অষ্টম স্থানে শেষ করলেন ভারতের পূজা সিং

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের তরুণ হাই জাম্পার পূজা সিং পদক জিততে ব্যর্থ হলেন। মঙ্গলবার অনুষ্ঠিত মহিলাদের হাই জাম্প ফাইনালে ১.৭৭ মিটার লাফিয়ে তিনি অষ্টম স্থানে শেষ করেন। ১৯ বছর বয়সি পূজা প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নিয়েই বড় মঞ্চের চাপের মুখোমুখি হন। শুরুতে আত্মবিশ্বাসের সঙ্গে প্রাথমিক উচ্চতা পার করলেও প্রতিযোগিতা যত কঠিন হয়েছে, ততই পিছিয়ে…

Read More

বলিউড থেকে ফুটবলের মাঠে! ডুরান্ড কাপে অভিষেক হতে পারে টাইগার শ্রফের

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ এবার সাক্ষী থাকতে পারে এক ব্যতিক্রমী মুহূর্তের। বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ১৩৫তম ডুরান্ড কাপে মুম্বে এফসির স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে খবর। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ফুটবলার হিসেবে তাঁর অভিষেক হতে পারে। ক্লাব-ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে মুম্বে এফসির সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন টাইগার।…

Read More

ডোপিং বিতর্ক ভুলিয়ে গ্লাসগোয় সোনালি ইতিহাস, টানা তৃতীয় কমনওয়েলথ সোনা মীরাবাঈ চানুর

ভারতীয় ভারোত্তোলনকে ঘিরে ডোপিং বিতর্ক এখনও তাজা। নিয়ম লঙ্ঘনের জেরে আন্তর্জাতিক মঞ্চে কমেছে ভারতের কোটা। সেই অস্বস্তির আবহেই গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর এনে দিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে দুরন্ত পারফরম্যান্সে সোনা জিতে টানা তিনটি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের বিরল নজির গড়লেন অলিম্পিকের রুপোজয়ী এই তারকা। ভারতের পদক অভিযান…

Read More