উত্তরবঙ্গের পাশে ‘মহারাজ’ — ২২ হাজার পরিবারের হাতে পৌঁছল সৌরভের ত্রাণ

Spread the love

বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য এগিয়ে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন তাঁর মানবিক দিক। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন-এর মাধ্যমে প্রায় ২২ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ইসকনের সহযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে চাল, ডাল, ও অন্যান্য শুকনো খাবার। সাত দিনের জন্য এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে, যাতে অন্তত ২২ হাজার মানুষ উপকৃত হন।

বৃহস্পতিবার কলকাতায় এক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন সৌরভ। সেখানেই উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানান তিনি। সংস্থার কর্ণধারকে উদ্দেশ করে ‘মহারাজ’ বলেন,

“আমি অনুরোধ করব, আপনারা কিছু খাদ্যসামগ্রী, ত্রাণ উত্তরবঙ্গে পাঠান। এটা আমাদের সামাজিক দায়িত্বও।”

অনুষ্ঠানের শেষে তিনি জানান, “আশা করি উত্তরবঙ্গ দ্রুত ঘুরে দাঁড়াবে। মানুষ একে অপরের পাশে থাকলে এই বিপর্যয়ও কেটে যাবে।”

মানবিকতায় আবারও উদাহরণ তৈরি করলেন সৌরভ — খেলার মাঠে যেমন ছিলেন দলের ভরসা, তেমনই আজ বিপর্যস্ত বাংলারও এক ভরসার নাম ‘দাদা’।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *