বিশ্বকাপে ভারতের সূচি প্রকাশ, ১০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মহারণ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য অপেক্ষার অবসান। প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। আর সূচি সামনে আসতেই পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপে ভারতের পথচিত্র। গ্রুপ পর্বেই অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে হবে বহু প্রতীক্ষিত…

Read More

দাদু হলেন নভজ্যোৎ সিং সিধু, ঘরে এল রাজকন্যা ‘আর্যা’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব নভজ্যোৎ সিং সিধুর পরিবারে এল খুশির নতুন খবর। দাদু হলেন সিধু। তাঁর ছেলে করণ সিধু ও পুত্রবধূ ইনায়াতের কোলে এসেছে এক কন্যাসন্তান। নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে গোটা সিধু পরিবার। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। তিনি জানান, ২০২৬ সালের ১ অক্টোবর জন্ম হয়েছে তাঁর…

Read More

নজিরের পর নজির, T20I-তে নতুন ইতিহাস স্মৃতি মান্ধানার! সুজি বেটসকে টপকে শীর্ষে ভারতীয় ওপেনার

মহিলা ক্রিকেটে ফের ইতিহাস লিখলেন স্মৃতি মান্ধানা। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট করতে নেমেই নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসকে পিছনে ফেলে মহিলাদের T20I ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন ভারতীয় ওপেনার। এদিনের ম্যাচে মাঠে নামার আগে স্মৃতি মান্ধানার ঝুলিতে ছিল ৪৭৫৮ রান। সুজি বেটসের সঙ্গেই সমান ছিল তাঁর রানসংখ্যা। বাংলাদেশের বিরুদ্ধে রান করার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি…

Read More

জাতীয় ক্রীড়া দিবসে বার্তা মোদী-ধাওয়ানের, তরুণদের মাঠে নামার আহ্বান

দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। এই বিশেষ দিনে খেলাধুলার সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় যুক্ত হওয়ার বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। জাতীয় ক্রীড়া দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের নাম। তাঁর জন্মদিনেই প্রতিবছর ২৯ আগস্ট এই দিনটি পালন করা…

Read More

লর্ডসে ইতিহাস বেন ডাকেটের, ভিভ রিচার্ডসের ৪৭ বছরের রেকর্ড ভেঙে গড়লেন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচে ১৩৫ বলে ১৪১ রানের দুরন্ত ইনিংস খেলে ভেঙে দিলেন কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের দীর্ঘ ৪৭ বছরের পুরনো রেকর্ড। ডাকেটের ইনিংসে ছিল ১৮টি চার ও ১টি ছক্কা। ১০৪.৪৪ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংস এখন লর্ডসে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ…

Read More

SMRITI MANDHANA: “ভালোবাসা থেকে যাবে…”

নিজস্ব প্রতিবেদন: “আমার সবচেয়ে খারাপ সময় থেকে আমার সবচেয়ে ভালো দিন। যে সবচেয়ে দ্রুত ছুটে এসেছিল। তাকে জীবনে পাওয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করার ভাষা আমার নেই। রান, ট্রফি, প্রশংসা – আসবে যাবে। যা থেকে যাবে তা হল আমাদের ভালোবাসা।” স্মৃতি মান্দনার জন্মদিন। জন্মদিনে আবেগপ্রবণ শুভেচ্ছাবার্তা। স্মৃতিকে শুভেচ্ছাবার্তা জেমিমা রদ্রিগেজের।

Read More

SMRITI MANDHANA: অধিনায়ক হতে প্রস্তুত স্মৃতি

নিজস্ব প্রতিবেদন: এবার কি নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল? সেই গুঞ্জনটা শুরু হয়ে গিয়েছে ভাইস ক্যাপ্টেন মুখ খোলার পর। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে স্মৃতি মান্দনা জানিয়েছেন, “হ্যাঁ, অবশ্যই, আমি অধিনায়ক হতে প্রস্তুত।” বর্তমানে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন স্মৃতি। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে একাধিকবার অধিনায়কের দায়িত্ব গিয়েছে স্মৃতির কাঁধে। ইতিমধ্যে…

Read More

এজবাস্টনে বুমরাহর মহাকীর্তি! ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন বিরল ‘ট্রেবল’

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই রেকর্ডের পাতায় নাম তুলে ফেললেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে ফিরিয়েই ওডিআই ক্রিকেটে নিজের ১৫০তম উইকেট পূর্ণ করেন ভারতের তারকা পেসার। তবে এই উইকেট শুধুই একটি ব্যক্তিগত মাইলফলক নয়। এর মাধ্যমে বুমরাহ হয়ে গেলেন ভারতের প্রথম ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ২০০ উইকেট, ওডিআইতে ১৫০ উইকেট এবং টি-২০…

Read More

দুই দলে ভাগ টিম ইন্ডিয়া! তাই ফের কোচের ভূমিকায় ভিভিএস লক্ষ্মণ?

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে আবারও দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে। তবে এবার স্থায়ী হেড কোচ হিসেবে নয়, বিশেষ দায়িত্বে। বিসিসিআই সূত্রের খবর, আসন্ন জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় দলের কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নামই সবচেয়ে এগিয়ে। সামনের কয়েক মাস ভারতীয় ক্রিকেটের সূচি কার্যত ঠাসা। একদিকে আন্তর্জাতিক সিরিজ, অন্যদিকে বহুদেশীয় প্রতিযোগিতা—দুই সামলাতে গিয়ে একই…

Read More

লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্সের নতুন ঠিকানা, গর্বে ভরা পোস্ট গৌরী খানের

লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্সের নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন গৌরী খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন Knight Riders Cricket Ground-এর একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবের রূপ পেয়েছে। পোস্টের ক্যাপশনে গৌরী লেখেন, “What started as a dream for the Knight Riders is now a reality. Welcome to the Knight…

Read More