গঙ্গারামপুরে বিজেপির ডেপুটেশন

Spread the love

 

ছয় দফা দাবিতে গঙ্গারামপুর পৌরসভায় ডেপুটেশন দিলো বিজেপি।শুক্রবার বিকালে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটির উদ্যোগে গঙ্গারামপুর পৌরসভায় দেওয়া হয় ডেপুটেশনটি।ডেপুটেশন ঘিরে পুলিশি নিরাপত্তা করা হয়েছিল গঙ্গারামপুর পৌরসভায়।
এদিন প্রথমে গঙ্গারামপুর কালিতলা বিজেপির দলীয় কার্যালয় থেকে রেলী করে গঙ্গারামপুর পৌরসভায় পৌঁছায় গঙ্গারামপুর বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির নেতা কর্মীরা।এরপর ৬ দফা দাবি নিয়ে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসের কাছে ডেপুটেশন দেন।
সাংসদ ও বিধায়কদের উন্নয়নমূলক কাজ করতে না দেওয়া,পৌরসভা এলাকায় নয়নজুলি ভরাট করে জমি মাফিয়াদের জায়গা দখল,পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ড্রেন সংস্কার সহ মত ৬ দফা দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় ।
এদিনের ডেপুটেশনে গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *