জুয়ার ঠেকে পুলিশের হানা

Spread the love

 

বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া আমবাগান এলাকায় গোপনসূত্রে খবরের ভিত্তিতে পুলিশের বড়সড় অভিযান। অভিযোগ, ওই এলাকায় এক বিজেপি নেতা নিজের আমবাগানে জুয়ার আসর বসিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা যায় করিমপুর ও বহরমপুর এলাকা থেকে একাধিক মানুষকে ডেকে এনে সেখানে আমাদের আসর ও জুয়ার খেলা চলছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়েই হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এবং ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয় নগদ ৩৬ হাজার ১০০টাকা, মদের বোতল ও জুয়া খেলার সরঞ্জাম।
ধৃতদের নাম— বিজেপি নেতা বিশ্বজিৎ মল্লিক ওরফে গোপী বিশ্বাস, অন্য এক বিজেপি নেতার ভাই চিন্ময় বিশ্বাস, এবং সুব্রত বিশ্বাস। তাদের বিরুদ্ধে জুয়া সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আমবাগান এলাকায় এর আগেও গোপনে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছিল। তবে এবার সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্বের নাম জড়ানোয় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের সনাক্ত করার কাজও শুরু হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *