প্রয়াত ডালু খান চৌধুরী, মালদহে শোকের ছায়া

Spread the love

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও মালদহ দক্ষিণের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেতা।

মালদহের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী মুখ। একাধিকবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে মানুষের আস্থা অর্জন করেছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মালদহ জুড়ে শোকের ছায়া নেমে আসে।

দলমত নির্বিশেষে বিভিন্ন মহল থেকে শোকপ্রকাশ করা হচ্ছে। সাধারণ মানুষের কাছেও তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। তাঁর মৃত্যুতে মালদহের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *