ফেরোজই ছিলেন ইন্দিরার একমাত্র ভালোবাসা, বিচ্ছেদের আক্ষেপ ছিল আজীবন: সোনিয়া

স্বামী ফেরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর দাম্পত্য জীবন ছিল নানা টানাপোড়েন, অভিমান ও দূরত্বে ভরা। কিন্তু সেই সম্পর্কের গভীরে যে ভালোবাসার বন্ধন অটুট ছিল, তারই এক আবেগঘন ছবি উঠে এসেছে সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা Belonging: A Journey of Love-এ। বইয়ে ইন্দিরা ও ফেরোজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী। এমনকি ইন্দিরা…

Read More

সোনিয়ার বইয়ে চাঞ্চল্য! প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব, রাহুলের আপত্তিতে বদল সিদ্ধান্ত, তিন তথ্যে ভুলের বিতর্ক

প্রধানমন্ত্রী পদে বসতে চাননি সোনিয়া গান্ধী, নাকি শেষ মুহূর্তে বদলেছিল সিদ্ধান্ত? ২০০৪ সালের সেই নাটকীয় মুহূর্ত থেকে প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা—নিজের স্মৃতিকথায় একের পর এক অজানা অধ্যায় সামনে আনলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তবে বই প্রকাশের পরই ইতিহাসের একাধিক তথ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোনিয়া গান্ধীর নতুন বই ‘Belonging: A Journey of Love’ প্রকাশ্যে আসতেই…

Read More

ইনস্টাগ্রামে সোনিয়া গান্ধী, প্রথম পোস্টেই চমক! প্রকাশ্যে আসন্ন বই ‘Belonging’-এর ঝলক

রাজনীতির ময়দান থেকে এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ইনিংস শুরু করলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেই নিজের আসন্ন স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এর প্রথম ঝলক ভাগ করে নিলেন তিনি। প্রথম পোস্টেই ভালোবাসা, কর্তব্য, হারানোর যন্ত্রণা এবং জীবনে নিজের জায়গা খুঁজে পাওয়ার কথা তুলে ধরেছেন ৭৯ বছরের এই কংগ্রেস নেত্রী। নিজের…

Read More

ECI-র সিদ্ধান্তে মমতা-রাহুলের বার্তা, বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার ঘোষণা

র্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ব্যবহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞার পরই তাঁর সঙ্গে ফোনে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কথোপকথনের পর মমতা জানালেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত তাঁর দল। মমতার কথায়, “আমরা একসঙ্গে আছি। বিজেপিকে সরাতে চাই।” একইসঙ্গে নন্দীগ্রাম…

Read More

ব্যাকফুটে মমতা, বার কাউন্সিলে বড় জয়! ফের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত?

বিধানসভা নির্বাচনের ধাক্কায় তৃণমূল কংগ্রেস যখন কার্যত কোণঠাসা, তখনই অন্য এক ভোটে বড় জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে ২৩টি আসনের মধ্যে ১৫টিই দখলে নিল তৃণমূল। আর জয়ী ১৫ জনই কালীঘাট শিবিরের বলে দাবি ওয়াকিবহাল মহলের। ফলে রাজনৈতিক পরাজয়ের পর দলের সাংগঠনিক শক্তি নিয়েও যখন প্রশ্ন উঠছে, তখন বার কাউন্সিলের ফলাফল নিঃসন্দেহে…

Read More

মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ ঘিরে বিতর্ক, ‘টেলিপ্রম্পটারহীন’ বলে খোঁচা কংগ্রেসের

লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ শেষ হতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রায় ৭৫ মিনিটের বক্তব্যে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তি, তরুণ প্রজন্ম ও উন্নয়নের নানা দিক তুলে ধরলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েকটি মুহূর্ত নিয়েই সরব বিরোধীরা। ভাষণের মাঝপথে কয়েকবার থামতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বিশেষ করে জৈবঅর্থনীতি নিয়ে তথ্য দেওয়ার সময় আচমকাই কয়েক সেকেন্ডের বিরতি নেন তিনি। পরে…

Read More

INDEPENDENCE DAY: ওরা যেন ওড়ে…

  নিজস্ব সংবাদদাতা: ঘুড়ি। যার ডানা নেই। তবু ওড়ে। সারা আকাশ ঘোরে। লাটাইয়ের লাগাম ছেড়ে ওড়ে। নারী স্বাধীনতা ঠিক তেমন। যতই লাগাম থাক সব ছেড়ে ভোকাট্টা। এই নারী স্বাধীনতার ধ্বজা উড়ল আকাশে। কংগ্রেসের হাত ধরে, দেশব্যাপী। উত্তর ২৪ পরগনা জেলার গ্রামীণ ২ এর সভানেত্রী তুলিকা অধিকারীর নেতৃত্বে অভিনব কর্মসূচি ‘মা তুঝে সালাম’। ১৫-২৫ বছর বয়সী…

Read More

IIT-র সমাবর্তনে ‘গায়ত্রী মন্ত্র’! শামার প্রশ্নে বিস্ফোরক পাল্টা দাবি, ‘ওটা গায়ত্রী মন্ত্রই নয়’

IIT দিল্লির সমাবর্তন ঘিরে ধর্মনিরপেক্ষতার বিতর্কে এবার উঠল নতুন প্রশ্ন—আদৌ কি ‘গায়ত্রী মন্ত্র’ পাঠ করা হয়েছিল? ৮ অগস্ট IIT দিল্লির ৫৭তম সমাবর্তনে একটি সংস্কৃত মন্ত্রপাঠকে কেন্দ্র করে আপত্তি জানান কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। তাঁর প্রশ্ন, ধর্মীয় অনুষ্ঠান নয়, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তনে কেন ধর্মীয় মন্ত্র বাজানো হবে? তাঁর দাবি, শিক্ষাঙ্গন সব ধর্মের স্লোগান ও ধর্মীয়…

Read More

সাদা-নীল পেরিয়ে এবার গোলাপি, রাহুলের পোশাকে কি লুকিয়ে নতুন রাজনৈতিক বার্তা?

রাজনীতিতে পোশাক অনেক সময়ই পরিচয়ের অংশ হয়ে ওঠে। মায়াবতীর গোলাপি-ক্রিম স্যুট যেমন তাঁর রাজনৈতিক ইমেজের সঙ্গে মিশে গিয়েছিল, তেমনই ভারত জোড়ো যাত্রার পর সাদা টি-শার্ট রাহুল গান্ধীর নতুন পরিচয়ের অংশ। এবার প্রয়াগরাজে গোলাপি শার্টে রাহুল। এর আগে ই-২০ বিতর্কের সময় দেখা গিয়েছিল নীল টি-শার্টে। নিছক পোশাক বদল, নাকি পরিকল্পিত ইমেজ বদল—প্রশ্ন উঠছে তা নিয়েই। বিশেষ…

Read More

প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ডি ওয়াই পাটিল, বয়স হয়েছিল ৯০

মহারাষ্ট্রের কোলহাপুরে প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি ওয়াই পাটিল। মঙ্গলবার ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও শিক্ষা মহলে নেমে এসেছে শোকের ছায়া। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ত্রিপুরার রাজ্যপাল ছিলেন ডি ওয়াই পাটিল। এরপর ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলান তিনি। ২০১৪ সালে অল্প সময়ের…

Read More