উৎকর্ষ পরীক্ষায় ডাহা ফেল ১৫১ ওষুধ, কলকাতার ল্যাবে ফাঁস গুণগত ত্রুটি

Spread the love

সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) প্রকাশ করল ভয়ঙ্কর তালিকা। সম্প্রতি সংস্থার জারি করা নোটিসে জানানো হয়েছে, ১৫১টি ওষুধ মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে বহু ওষুধ কলকাতার বাজারেও পাওয়া গিয়েছে, যেগুলি মূলত এসেছে ভিনরাজ্য থেকে।

কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, ওই ওষুধগুলিতে নির্দিষ্ট উপাদানই অনুপস্থিত। অর্থাৎ এই ওষুধ সেবনে সংশ্লিষ্ট অসুখ নিরাময়ের সম্ভাবনা কার্যত নেই। তাই সাধারণ মানুষকে সতর্ক করে ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছে, “এই ওষুধগুলি কিনবেন না।” একইসঙ্গে খুচরো ও পাইকারি বিক্রেতাদেরও ওইসব ওষুধ মজুত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কারণ, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে ক্যানসারের ওষুধ, এমনকি মূত্রনালি সংক্রমণের ওষুধও পরীক্ষায় ফেল করেছে। প্রাথমিক তদন্তে বোর্ডের দাবি, সিংহভাগ ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ ওষুধ ভিনরাজ্য থেকে বাংলায় ঢুকেছে। তালিকায় রয়েছে গুজরাটের নামও।

সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, ক্যানসার রোগীদের ব্যবহৃত হেপারিন ইনজেকশনও মান পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। জানা গিয়েছে, গুজরাটের বড়োদরা থেকে আসা এই ইনজেকশন কলকাতার ল্যাবে পরীক্ষা করে বাতিল করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *