কাশির সিরাপ নিয়ে নতুন করে উদ্বেগ! বাজারে আসার আগে গুণমান পরীক্ষা হচ্ছে কি না, তা নিয়ে কড়া নির্দেশ দিল দেশের ওষুধ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। সমস্ত রাজ্যের ওষুধ নিয়ন্ত্রক দপ্তরকে সতর্ক করা হয়েছে, যেন কোনও কাশির সিরাপ বাজারে ছাড়ার আগে তার ল্যাব টেস্ট ও মান যাচাই বাধ্যতামূলক করা হয়।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘কোল্ডরিফ’ নামে একটি কাশির সিরাপ। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও পঞ্জাব-সহ একাধিক রাজ্যে এই সিরাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অভিযোগ, ওই ওষুধ সেবনের পর একাধিক শিশুর শারীরিক জটিলতা দেখা দিয়েছে।
ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-ও। সংস্থার তরফে ভারতের ওষুধ নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিতর্কিত কাশির সিরাপটি কোন কোন রাজ্যে বিক্রি হয়েছে এবং তার উৎপাদন প্রক্রিয়া ঠিক কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি সূত্রের দাবি, কোনও ওষুধ প্রস্তুতকারী সংস্থা যদি মানদণ্ড লঙ্ঘন করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Slug (English):
Category:


