ধনতেরাসে ঘরে ঘরে পুজোর আবহ, ধন-সমৃদ্ধির কামনায় আজ লক্ষ্মী-গণেশের আরাধনা

  দীপাবলির আগে ধন-সমৃদ্ধির উৎসব ধনতেরাস। আজ, ৬ নভেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনেই সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরি দেবের আবির্ভাব হয়েছিল। সেই থেকেই ধনতেরাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গলকামনার বিশ্বাস। ধনতেরাসে অনেকেই নতুন জিনিস কেনাকে শুভ বলে মনে করেন। বিশেষ করে সোনা-রুপো, বাসনপত্র কিংবা ঘরের প্রয়োজনীয় সামগ্রী কেনার…

Read More

সোনায় মোড়া বৃহস্পতিবার! প্যারা গেমসে একদিনে ৭টি স্বর্ণপদক ভারতের

একের পর এক সোনা, সঙ্গে রুপো-ব্রোঞ্জের ঝুলি ভরে পদক! এশিয়ান প্যারা গেমসে দুরন্ত ছন্দে ভারতের প্যারা ক্রীড়াবিদরা। বুধবারের সাফল্যকে ছাপিয়ে বৃহস্পতিবার একদিনেই ৭টি সোনা-সহ মোট ২৬টি পদক জিতল ভারত। নজরকাড়া এই পারফরম্যান্সের জেরে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। বুধবারও পদক জয়ের নিরিখে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারত। পাঁচটি সোনা-সহ মোট ২২টি পদক এসেছিল…

Read More

ডিসেম্বরে কানাডা সফরে মোদি, বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে নজর দুই দেশের

ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগামী ১১ ও ১২ ডিসেম্বর কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হাইকমিশনের তরফে এই সফরের কথা জানানো হয়েছে। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে এগিয়ে…

Read More

মোদি-পারমেলিন বৈঠকে বড় সিদ্ধান্ত, ভারত-সুইজারল্যান্ডে সই ৫ চুক্তি

ভারত ও সুইজারল্যান্ডের সম্পর্ক আরও মজবুত করার পথে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা, পরমাণু শক্তি, পরিবহণ, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। পারমেলিনের ভারত সফরের অন্যতম…

Read More

৫ অক্টোবর ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

আগামী ৫ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৭ অক্টোবর ভারত সফর করবেন তিনি। এই সফর তাঁর প্রথম রাষ্ট্রীয় ভারত সফর হলেও চলতি বছরেই এটি তাঁর দ্বিতীয় ভারত আগমন। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে আয়োজিত AI Impact Summit-এ অংশ নিয়েছিলেন পারমেলিন। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের…

Read More

রাষ্ট্রপতি মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ ৬ দেশের দূতের, ভারত-ইইউ সম্পর্কে নতুন জোর

রাষ্ট্রপতি ভবনে শুক্রবার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ছয় দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত-ইইউ কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত করার বার্তাও উঠে এসেছে অনুষ্ঠানের পরবর্তী আলোচনায়। রাষ্ট্রপতির দফতরের বিবৃতি অনুযায়ী, পরিচয়পত্র পেশ করেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মিক্কো কিভিকোস্কি, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রিন মিন মানহ, মেক্সিকোর রাষ্ট্রদূত পেদ্রো ব্লাঙ্কো পেরেজ,…

Read More

নভেম্বরেই দিল্লি যেতে পারেন তারিক রহমান! সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

নভেম্বরেই ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রস্তাবিত এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সফরের সম্ভাব্য সময়, সূচি এবং অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা চলছে বলে সূত্রের খবর। তবে এখনও সফরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি। ভারতীয় সরকারি সূত্রের দাবি, দিল্লি সফরে আগ্রহী তারিক…

Read More

এশিয়ার সবচেয়ে ধনী আর নন আদানি, টিকটকের মালিকানাধীন সংস্থার কর্ণধার জ্যাং ইয়িমিংয়ের উত্থান

এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় বড়সড় পালাবদল। ভারতের শিল্পপতি গৌতম আদানিকে টপকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এখন চিনের প্রযুক্তি উদ্যোক্তা এবং ByteDance-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাং ইয়িমিং। ByteDance-এর মালিকানাধীন জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম TikTok। Bloomberg Billionaires Index-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, জ্যাংয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ২০ ধনীর তালিকায় জ্যাং ইয়িমিং রয়েছেন ১৮ নম্বরে। তাঁর…

Read More

গণেশ চতুর্থীতে দেশজুড়ে উৎসবের আবহ

আজ গণেশ চতুর্থী। বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা গণেশের আরাধনায় সকাল থেকেই দেশজুড়ে উৎসবের আবহ। বাড়ি থেকে মন্দির, সর্বত্রই চলছে গণপতির পুজো। নতুন পোশাকে সেজে উঠেছেন ভক্তরা, নানা রঙের ফুল, ধূপ-ধুনো ও নৈবেদ্যে সাজানো হয়েছে পুজোর আয়োজন। হিন্দু ধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনেই মর্ত্যে আবির্ভাব ঘটে দেবী পার্বতী ও মহাদেবের পুত্র গণেশের।…

Read More

ট্রাম্পের দাদাগিরির পাল্টা কি BRICS?

একদিকে ট্রাম্পের আমেরিকা, অন্যদিকে মোদি-জিনপিং-পুতিন! বিশ্ব রাজনীতির মঞ্চে কি তৈরি হচ্ছে নতুন শক্তির অক্ষ? আমেরিকা ও পশ্চিম ইউরোপের প্রভাবের বিপরীতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে BRICS। আর সেই মঞ্চে বিশ্বের তিন বড় শক্তি—ভারত, চিন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের একসঙ্গে উপস্থিতি ঘিরেই এখন তুঙ্গে জল্পনা। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং একের পর এক একতরফা সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতিতে…

Read More