ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো রাশিয়া। ‌ এমনটাই দাবি করেছেন ইউক্রেন।

Spread the love

বিশ্ববাসী আজও ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল শহরে যে পারমাণবিক দুর্ঘটনা হয়েছিল তা ভোলেনি। ফের সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো রাশিয়া। ‌ এমনটাই দাবি করেছেন ইউক্রেন।

বৃহস্পতিবার মধ্যরাতে ড্রোন হামলায় কেন্দ্রটি সুরক্ষা কার্ডের ব্যাপক ক্ষতি হলেও তার তেজস্ক্রিয়তা বাড়েনি। বিষয়টি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে।‌

যা হয়েছে তা যুদ্ধাপরাধ এমনটাই দাবি করেছে ইউক্রেন সিকিউরিটি সার্ভিস। যদিও রাশিয়া এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। ইউক্রেনের দাবি ঘটনাস্থলে যে ড্রোনটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তা ইউক্রেন হামলার ক্ষেত্রে বারবারই ব্যবহার করেছে রাশিয়া।

আন্তর্জাতিক মানবিকতা আইন অনুযায়ী, নাগরিকদের সম্পত্তি বলে বিবেচিত পারমানবিক চুল্লিতে কখনোই হামলা করা যায় না।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে কারণ সুরক্ষা কাঠামোটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। তবে এখনো পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *