এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো নিয়োগ দুর্নীতিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার্জশিটের একটি অংশকে ঘিরে শুক্রবার রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। বছরখানেক আগের সিবিআই এর বিশেষ আদালতে তদন্তকারীদের পেশ করা অযোগ্য বা নিজেদের লোককে চাকরি পাইয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন ভারতী ঘোষ দিব্যেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাবালা ঠাকুরের নামও রয়েছে এই তালিকায়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই ইতিমধ্যে চার্জশিট দাখিল করেছে। একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে সেখানে। প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এই ঘটনার সঙ্গে যুক্ত।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে কুড়িজনের নাম সুপারিশ করেছিলেন দিব্যেন্দু অধিকারী। চারজনের নাম সুপারিশ করেছিলেন ভারতী ঘোষ। এই তথ্য পাওয়ার পরই রাজনৈতিক জল ঘোলা শুরু হয়ে গিয়েছে।
গতবছর জুন মাসে সিবিআই সল্টলেকে বিকাশ ভবনের ওয়্যার হাউসে হানা দিয়েছিলেন। তল্লাশি পর বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল। সেই নথি থেকেই এই সুপারিশের তালিকা সামনে এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সুপারিশের তালিকা তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল বলে খবর। মোট ৩২৪ জনের সুপারিশ আছে বলে জানিয়েছে সিবিআই।


