সুস্থ হয়ে পার্থ চট্টোপাধ্যায় ফিরছেন প্রেসিডেন্সি জেলেই

Spread the love

মঙ্গলবার বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতাল থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুস্থ হয়ে প্রেসিডেন্সি জেলে ফিরছেন।

সিবিআই এর বিশেষ আদালতে গত ১৪ই ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় এর শারীরিক অবস্থার রিপোর্ট তলব করে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। সেদিনই অবশ্য হাসপাতালে পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আপাতত সুস্থ আছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কয়েকদিনের মধ্যে তাকে ছেড়ে ও দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মতোই মঙ্গলবার পার্থকে মুক্তি দেওয়া হলো হাসপাতাল থেকে। যদিও তিনি বাড়ি ফিরতে পারলেন না, আপাতত তার ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।

প্রাক্তন শিক্ষামন্ত্রী গত ১৬ই জানুয়ারি দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন। এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেওয়া হয়। যদিও ২৩ শে জানুয়ারি শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায়, পার্থ নিজে জানিয়েছিলেন এসএসকেএম এ তার যথাযথ চিকিৎসা হচ্ছে না। তাই তাকে যেন স্থানান্তরিত করা হয়। ২৮শে জানুয়ারি তাকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে আর এন টেগোর হাসপাতালে। কুড়ি দিন চিকিৎসা চলার পর এখন তিনি সুস্থ এবং হাসপাতাল থেকে ছুটি পেয়ে ফিরে গিয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *