হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে গোপালের পুজো করা হলো। এদিন সকাল থেকে উপস থেকে পুজোর সমস্ত জোগাড় করেন সাংসদ । গোপালের কাছে নানান রকমের খাবারের পদ সাজিয়ে দেন তিনি।
সাংসদ বলেন, জনপ্রিয় রিয়েলিটি শো তে এক দিদি তাকে গোপাল ঠাকুর উপহার দিয়েছেন। তাই আজ নিজের বাড়িতেই গোপালের পুজোর আয়োজন করেছি। ইচ্ছা ছিল যদি আমার বাড়িতে গোপাল ঠাকুর আসে তাহলে আমি ধুমধাম করে পুজো করবো, তো গোপাল ঠাকুর এসেছেন। সবাই আমাকে আমন্ত্রণ করত আমি ভাবতাম আমার বাড়িতে কবে হবে ।এবার থেকে আমার বাড়িতে জন্মাষ্টমী শুরু হল। পরের বছর থেকে আরো বড় করে হবে।
ঈশ্বরের কৃপা থাকলে সবকিছুই হয় ।সময় বার করে সবকিছু করা যায়।
গোপালের মেনুতে ছিল তালের ক্ষীর ,তালের বড়া, লুচি ,সুজি, নাড়ু, সন্দেশ, ফল। গোপাল যা চেয়েছেন তাই হয়েছে, সবই গোপালের ইচ্ছা।


