তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীক লাগানো মঞ্চে পূর্ব বর্ধমানের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের উপস্থিতি ঘিরে বিতর্ক
শনিবার বর্ধমানের কার্জনগেটে খেলা হবে দিবসের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস
সেখানে ক্রীড়াবিদদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও স্কুলকে ফুটবল দেওয়া হয়।ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সেই মঞ্চে লাগানো ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীক।
সেই মঞ্চে কিভাবে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার উপস্থিত থাকলেন তা নিয়ে প্রশ্ন উঠছে
বিরোধীরা প্রশ্ন তুলেছেন জেলাশাসক ও পুলিশ সুপারের মঞ্চে উপস্থিতি নিয়ে। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, তৃণমূলের কর্মীদের থেকে জেলার প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের বড় ক্যাডার।এটা আজ আর একবার প্রমাণিত হল।যেখানে মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে সেখানে জেলাশাসক ও পুলিশ সুপার বিধায়ক খোকন দাসের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন।আমরা এর তীব্র বিরোধিতা করছি।যদিও তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এটা কোন টেকনিক্যাল ভুল হয়েছে। প্রতীকটা তুলতে হয়তো ভুলে গেছে। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।


