পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতাল সারপ্রাইজ ভিজিটে ডেবরা বিধানসভার বিধায়ক ড : হুমায়ুন কবীর ও ডেবরা ব্লকের সহ সভাপতি শিতেষ ধাড়া । হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন কেমন চলছে রুগীর চিকিৎসা, নার্স এবং ডাক্তারি পরিষেবা নিয়েও জিজ্ঞাসাবাদ করেন ড: হুমায়ুন কবির।
সর্বশেষ সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন এই হাসপাতাল আমাদের এখানকার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন কত উপকার পাচ্ছেন মানুষজন। ডেবরা, সবং, পিংলা, খড়্গপুর, লোকাল, আশেপাশে বহু এলাকার মানুষজন পরিষেবা পাচ্ছে। খাওয়া দাওয়া পাচ্ছে ভালো। ডাক্তারি পরিষেবা ভালো রয়েছে । ডেঙ্গুর প্রকোপ রয়েছে , বর্ষাকাল চারিদিকে জল জমা রয়েছে এর জন্য সাপের কামড় খাওয়া রোগী পরিমাণ বেশি রয়েছে। আমি বলবো ডেবরা বাসিকে সাবধানে থাকতে সাপে কামড় হলে দ্রুত চিকিৎসার জন্য ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতালে নিয়ে আসুন। ভালো পরিসেবা দেওয়া হচ্ছে ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতাল।


