আজ বেলা ১২ টা নাগাদ কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানার লট নম্বর আট এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মুড়িগঙ্গা নদীর কাটা বালির গর্তে ডুবে যায় দুই শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১:৩০ টা নাগাদ খেলতে খেলতে গর্তের জলে নেমে যায় তারা। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় দু’জনেই। পরে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদের নাম সুদীপ্ত সিংহ (১১) এবং ফারুক খান (৭)। সুদীপ্ত বীরেন্দ্র বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। অল্প বয়সেই এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীরা শোকে ভেঙে পড়েছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে এই ধরনের কাটা বালির গর্ত যথাযথভাবে ভরাট বা চিহ্নিত করার দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
বালির গর্তে শিশু!


