তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ। নন্দীগ্রামের সোনাচূড়ায় গ্রেপ্তার এক বিজেপি কর্মী। অভিযুক্ত বিজেপি কর্মী লক্ষীকান্ত মান্নাকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবকুমার রায়ের অভিযোগ, স্থানীয় দোকানে খাবার আনতে গিয়েছিলেন। হঠাৎই আমার ওপরে আক্রমণ করে লক্ষীকান্ত মান্না নামের এক বিজেপি কর্মী।
জানা গেছে, বর্তমানে চিকিৎসাধীন আহত তৃণমূল কর্মী। তৃনমূলের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি।
নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল নেতা। গ্রেফতার এক বিজেপি কর্মী


