EXCLUSIVE: এবার সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দিলেন ২০২১ সালে মৃত বিজেপি কর্মীর দাদা

Spread the love

কলকাতা: বিরোধীদের দাবি অনুযায়ী, ২০২১ সালের শেষ বিধানসভা নির্বাচনে রাজ্যে রক্ত কম ঝরেনি। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গে। তদন্তভার সিবিআই এর হাতে। ২০২৩ সালে কেষ্টপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা মাথাপিছু ঘোষণাও করেছিল সিবিআই। এবার সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অসন্তোষ মৃত বিজেপি কর্মীর পরিবারের। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এবার সিবিআই এর বিরুদ্ধেই আদালতে। কলকাতা হাইকোর্টে সিবিআই এর বিরুদ্ধে রিট মামলা ফাইল করলেন মৃত বিজেপি কর্মীর দাদা। বিশ্বজিৎ সরকারের অভিযোগ, তথ্য প্রমান থাকা সত্ত্বেও সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না। লেটার অফ কমপ্লেনে আমি বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম বলা সত্বেও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন মৃতের দাদা। তিনি জানান, এই তদন্ত ঘরের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিক মিঠুন বিশ্বাস ঘুষ নিতে পারেন বলেও মন্তব্য বিশ্বজিৎ সরকারের। রিপিটিশনের শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
প্রসঙ্গত মনে রাখতে হবে, ২০২১ সালের দোসরা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ওইদিন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন করার অভিযোগ ওঠে। সেই মামলায় এবার বিশ্বজিৎ সরকার বনাম সিবিআইয়ের জল গড়ালো হাইকোর্টে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *