শুভেন্দুকে ‘তুই’ সম্বোধন, মুখ্যমন্ত্রী-বিরোধী দলনেতার অন্য সম্পর্ক দেখল বিধানসভা

Spread the love

আচমকা মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই সৌজন্যের দৃশ্য দেখা গেল বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী আচমকা মুখোমুখি হন রাজ্যপালকে স্বাগত জানাতে যাওয়ার সময়।

বিরোধী দলনেতা শুভেন্দু কে দেখা মাত্রই মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “রাজ্যপাল কে রিসিভ করতে যাবি না?” শুভেন্দু অধিকারী পাল্টা ইঙ্গিতে বোঝালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন। এরপরই তিনি ভেতরে চলে যান।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়। প্রথা অনুযায়ী স্পিকার এবং মুখ্যমন্ত্রী পোর্টিকো থেকে স্বাগত জানিয়ে নিয়ে আসেন। এ দিনও ‘ মেইজ ‘ সামনে রেখে অধিবেশন কক্ষ থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাতে যাচ্ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। সেই সময় কক্ষের ঠিক বাইরের অলিন্দে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপালকে রিসিভ করতে যাবি না?”

বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী এমন সৌজন্যমূলক আহ্বানে বেশ বেশ স্তম্ভিত হয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি সামলে নিয়ে বিরোধী দলনেতা স্পিকার কে দেখিয়ে বলেন, ” আমি যাব না। এটা উনার কাজ।” এরপরই স্মিত হেসে এগিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যক্তিগত স্বার্থে শুভেন্দু অধিকারী দল বদল করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দিদি সুলভ আচরণ ভুলে যাননি। দিদির মতোই “তুই” বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, যেমনটা তিনি আগেও করতেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *