অভিষেকের ডাকা দলীয় বৈঠকের তারিখ বদল

Spread the love

নতুন তারিখে হতে চলেছে তৃণমূলের গুরুত্বপূর্ণ ভারচুয়াল বৈঠক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এই বৈঠক আগে নির্ধারিত ছিল ৮ আগস্ট। তবে এখন তা এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারিত হয়েছে। মূলত সেই দিন INDIA জোটের দিল্লি অভিযান কর্মসূচিতে অভিষেকের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়ার জন্য দলের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ দলের সব স্তরের নেতৃত্বকে ভারচুয়ালি যুক্ত থাকতে হবে এই বৈঠকে। এছাড়াও সমস্ত জেলা ও ব্লক নেতৃত্ব, শাখা সংগঠনের প্রধান এবং রাজ্য কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তা, রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরোধিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন এবং ভবিষ্যতের আন্দোলন কর্মসূচির রূপরেখা তুলে ধরবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *