দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, আনন্দ আর মিলনমেলা। সেই উৎসবের উষ্ণতা ভাগ করে নিতেই প্রতিবছরের মতো এবারও নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার আর শুধু মঞ্চে বা অনুষ্ঠানে নয়, সাংসদের নির্দেশে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে পুজোর উপহার। সাতটি বিধানসভার পিছিয়ে পড়া মানুষের হাতে তৃণমূল কর্মীরা তুলে দিয়েছেন ৭০ হাজারেরও বেশি শাড়ি, ধুতি ও লুঙ্গি। সঙ্গে ছিল সাংসদের শুভেচ্ছা বার্তাও।
স্থানীয়দের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময়ই ‘ঘরের ছেলে’। তাই উৎসবের মরশুমে তাঁর পাঠানো উপহার হাতে পেয়ে আপ্লুত হয়েছেন অনেকে। পুজোর আগমুহূর্তে এই উদ্যোগ তাঁদের কাছে যেন আরও আনন্দের বার্তা বয়ে এনেছে।


