”আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না” — পুজো উদ্বোধনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

বৃষ্টিজনিত মৃত্যুকে ঘিরে রাজনৈতিক তরজা, পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

পুজোর আবহে দুর্যোগে কাবু শহর। টানা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয় কলকাতায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সোমবার এক পুজো উদ্বোধনের মঞ্চ থেকে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, ”আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মৃত্যু দুর্ভাগ্যজনক। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, তাঁরা নিজেদের মুখ আয়নায় দেখুক।”

তিনি আরও আশ্বাস দিলেন, যে কোনও বিপদের সময় বাংলার মানুষের পাশে সরকার ও তিনি ব্যক্তিগতভাবে আছেন এবং থাকবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *