মিছিল থেকে মঞ্চ— তারপর পুশআপে ঝড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিটনেসে চমক রাজনীতির ময়দানে

Spread the love

রাজনীতি মানে কেবল ভাষণ বা বিরোধিতা নয়— এখন তা শরীরচর্চার মঞ্চও! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দেখিয়ে দিলেন, রাজনীতি যেমন লড়াইয়ের, তেমনই ফিটনেসও মননের।

দিনভর ব্যস্ত সূচি— রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ SIR বিরোধী মিছিল, পাশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভায় বক্তব্য, তারপর সোজা বালিগঞ্জে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশনের কনক্লেভে উপস্থিতি। আর সেখানেই মুহূর্তে জমে ওঠে ভিড়— বক্তৃতা শেষে মঞ্চেই পরপর ৩০টি পুশআপ!

দর্শক আসনে বিস্ময়, সোশ্যাল মিডিয়ায় আগুন। কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল ভিডিও। কেউ বলছেন “এটাই ইয়ং বেঙ্গল!”, কেউ লিখছেন “রাজনীতির মঞ্চে ফিটনেসের নতুন চেহারা অভিষেক।”

যাঁরা অভিষেকের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করেন, তাঁরা জানেন তাঁর এনার্জির উৎস— নজরুলের সেই পংক্তি:

“বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।”

জিম লুকের ছবি, ইনস্টা স্টোরি আর এখন পুশআপের ভিডিও— তিনবারেই সোশ্যাল মিডিয়ায় দাপট দেখিয়েছেন অভিষেক।
রাজনীতির ময়দানে ফিটনেসে এমন স্টাইল— এই মুহূর্তে তিনিই নিঃসন্দেহে ‘ভারতের ফিটেস্ট নেটা’।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *