NRC আতঙ্কে পানিহাটিতে মৃত্যু, অমিত শাহের বিরুদ্ধে FIR দাবি অভিষেকের

Spread the love

আবারও NRC নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার পানিহাটিতে এক প্রৌঢ়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি, কেন্দ্রের নাগরিকপঞ্জি নিয়ে আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কটাক্ষ, “যে আতঙ্কের রাজনীতি বিজেপি করছে, তারই ফল এই মৃত্যু। মানুষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এখনই FIR হওয়া উচিত।”

অন্যদিকে, বিজেপির দাবি— বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করছে তৃণমূল। তাদের মতে, ব্যক্তিগত কারণে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের। তবে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্তে নেমেছে, মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *