Cannes Film Festival 2025: কান-এ লাল শাড়ি ও সিঁদুরে চমক অদিতির, নেটপাড়ায় প্রশংসার বন্যা

Spread the love

২০২৪ সালের সেপ্টেম্বরে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি। বিয়ের পর এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে পা রাখলেন তিনি। আর সেখানে তাঁর উপস্থিতি যেন নতুন এক বার্তাবাহক হয়ে উঠল। রেড কার্পেটে পশ্চিমী গ্ল্যামারের মাঝে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, মাথায় হাত দিয়ে পোজ—সব মিলিয়ে অদিতির লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দেশে যখন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নানা বিতর্ক চলছে, তখন অনেকের মতে, কোনো শব্দ খরচ না করেই নিজের সাজ-পোশাকের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির পাশে দাঁড়ালেন অদিতি। নিজের ছবির ক্যাপশনেও লিখেছেন, “আই ক্যান”—একটি ছোট বাক্যে আত্মবিশ্বাস ও ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরেছেন তিনি।

গত বছর মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বনসালির ‘হীরামন্ডি’ সিরিজে ‘বিব্বোজান’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। কিন্তু এরপর থেকে পর্দায় আর দেখা যায়নি অদিতিকে। তাঁর দাবি, “হীরামন্ডির পর কোনও কাজের প্রস্তাবই আসেনি।”

তবু, কান-এর মঞ্চে তাঁর উপস্থিতি যেন বলে দিল—অদিতি এখনও থেমে যাননি। তিনি পারেন। এবং গর্বের সঙ্গেই পারছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *