হঠাৎ অসুস্থ অগ্নিমিত্রা পল, হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক

Spread the love

আচমকা শ্বাসকষ্টের কারণে বুধবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হল বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করে আসছেন অগ্নিমিত্রা। নিজের বিধানসভা এলাকায় নিয়মিত যান তিনি, যোগাযোগ রাখেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। দলের বিভিন্ন কর্মসূচিতেও সর্বদা উপস্থিত থাকেন। জানা গিয়েছে, বুধবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। একসময় অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। রাতেই তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।প্রসঙ্গত, আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কলকাতায় মেট্রোর উদ্বোধন ও দমদমে জনসভায় যোগ দেবেন। স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সেখানে আমন্ত্রিত। তবে বর্তমান পরিস্থিতিতে অগ্নিমিত্রা পল অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ছাড়া পেলেও কয়েকদিন বিশ্রামে থাকতে হবে বিধায়ককে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *