আহিরীটোলা কাণ্ডে জেল হেফাজত

Spread the love

মধ্যমগ্রামের খুনের ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত ফাল্গুনী ও তার মা আরতি ঘোষকে বারাসাত আদালত ১৩ মার্চ, ২০২৬ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। অভিযুক্ত দুজনের হয়ে প্রায় ৮ জনের বেশি আইনজীবী, জামিনের জন্য আবেদন করেন।

আরতি ঘোষকে ইনজেকশন দেওয়া হয়েছে। তার সুগার প্রেসার এই ধরনের রোগ রয়েছে। বিষয়টি মেডিকেল গ্রাউন্ডে দেখা হোক, এমন কথাও তারা বলেন আদালতে। যে টলি ব্যাগ থেকে দেহ উদ্ধার হয়েছে সেই টলি ব্যাগের চাবি তাদের কাছে ছিল না এই দাবি করে আরতী ও ফাল্গুনীর জামিনের আবেদন করেন আইনজীবীরা।

শুনানি চলাকালীন আরতি ঘোষ অসুস্থ হয়ে পড়েন। যদিও আদালত জামিনের আবেদন রিজেক্ট করে ১৪ দিন জেলে হেফাজতে র নির্দেশ দেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *