আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত ২৬০, পরিসংখ্যান প্রকাশ করল গুজরাট সরকার

Spread the love

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। দীর্ঘ কয়েকদিনের উদ্ধারকাজ ও পরিচয় শনাক্তকরণের পর অবশেষে পরিসংখ্যান প্রকাশ করল গুজরাট সরকার। জানা গিয়েছে, দুর্ঘটনায় ২৪০ জন যাত্রী ও ১৯ জন স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন। একমাত্র এক জন যাত্রীই এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন।

গুজরাট সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫৯ জনের মৃতদেহ শনাক্ত করা গিয়েছে—এর মধ্যে ২৫৩ জনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে এবং ৬ জনের মুখচেনা পরিচয়ের ভিত্তিতে। এখনো পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত বাকি রয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকারী দলের তৎপরতায় বারবার বাড়ছিল মৃতের সংখ্যা। দুর্ঘটনার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ঘরবাড়িও। গুজরাট প্রশাসন জানিয়েছে, সমস্ত দেহ সৎকার ও পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘটনার কারণ জানতে তদন্ত চালাচ্ছে DGCA ও NTSB-এর যৌথ দল। প্রাথমিকভাবে বিমানের ইঞ্জিনে আগুন লাগার সম্ভাবনার দিকেই নজর দেওয়া হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *