পুজো শেষ। কিন্তু বিদায় বেলাতেও মিষ্টি মুখ বাঙালির। ওই বলে না বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ। এই যেমন মা আসলে আনন্দ। খাওয়া-দাওয়া হইহুল্লোড়, আবার মা চলে গেলেও আনন্দ। আসছে বছর আবার হবে-র আনন্দ। বলো দুগ্গা মাই কী বলে নিরঞ্জন এর পালা চলছে। কিসের মতো বৃহস্পতিবারই বিজয়া দশমী ছিল। আর একাদশীর দিন কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। তবে বিজয়া বলে অন্য লুক নয়, সাদামাটা নীল সাদা শাড়ি। আলগা করে বাঁধা চুল। মমতা বন্দ্যোপাধ্যায় হাজির ঘরোয়া লুকে। পাঞ্জাবিতে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। সঙ্গে ছিল থালা ভরতি রকমারি মিষ্টি আয়োজন। সবমিলিয়ে একাদশীতেই বিজয়া ছাড়লো এ রাজ্যের শাসক দল। পুজো মিটতেই নমঃ নমঃ করে ভোট পুজোর সূচনা হয়ে গেল।
থালা ভরতি মিষ্টি। বিজয়ায় ঘরোয়া মমতা


