‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে মন্ত্রীদের ভূমিকা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে মন্ত্রীদের দায়িত্ব ও কর্তব্য স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রতি সপ্তাহে অন্তত একবার শিবিরে উপস্থিত থাকতে হবে এবং জেলাশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। ব্লক স্তরের সিদ্ধান্তগুলি তদারকি করা, প্রশাসনিক জটিলতা সমাধানে একজোট হয়ে কাজ করা এবং নিয়মিত পর্যালোচনা বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে।

২ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য, বুথস্তরে দ্রুত নাগরিক পরিষেবা দেওয়া ও এলাকার সমস্যার সহজ সমাধান নিশ্চিত করা। প্রশাসনের মতে, এটি নাগরিক-কেন্দ্রিক এক অনন্য উদ্যোগ, যা মানুষের হাতে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দিচ্ছে। ছাব্বিশের ভোটের আগে ঘোষিত এই কর্মসূচিতে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবার মন্ত্রীদের ভূমিকা নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *