পরন্দুর বাতিল, চেন্নাইয়ের কাছে নতুন বিমানবন্দর কোথায়? বড় সিদ্ধান্ত বিজয় সরকারের

পরন্দুরে নয়, চেন্নাইয়ের কাছে এবার অন্য কোনও জায়গায় তৈরি হবে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। পরিবেশ, কৃষিজমি এবং স্থানীয় মানুষের জীবিকা নিয়ে লাগাতার আপত্তির পর পরন্দুর প্রকল্প থেকে সরে এসে নতুন জায়গার খোঁজ শুরু করেছে তামিলনাড়ু সরকার। ইন্ডাস্ট্রিজ পলিসি নোটে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে। চেন্নাইয়ের যাত্রী ও কার্গো পরিষেবার চাপ সামলাতে দ্বিতীয় বিমানবন্দর তৈরির প্রয়োজনীয়তার কথা…

Read More

‘১০-এ ৯ না পেলে মেনে নেব পারিনি’, জনতার পরীক্ষায় বসবেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই এবার নিজের সরকারের সামনে আরও বড় লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের ৯ মে, নিজের কাজের হিসাব দিতে সরাসরি বাংলার মানুষের সামনে পরীক্ষায় বসবেন তিনি। আর সেই পরীক্ষায় ১০-এর মধ্যে ৯ নম্বর না পেলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথাও জানিয়ে দিলেন…

Read More

‘ভারতকে সর্বশ্রেষ্ঠ করতেই হবে’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে বড় বার্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আর সেই ভাষণেই একসঙ্গে উঠে এল দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু—পরীক্ষা ব্যবস্থার সংস্কার, পড়ুয়াদের ভবিষ্যৎ, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদ, নকশালমুক্ত ভারত থেকে ‘মিশন ২০৪৭’। বক্তব্যের শুরুতেই ছিল বিশেষ মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণের আগে এই প্রথম বাজল ‘বন্দে মাতরম’। এরপর শোনা যায় ‘জন গণ মন’। সাম্প্রতিক সময়ে পরীক্ষা ব্যবস্থা নিয়ে…

Read More

বাংলায় শিল্পের খরা কাটছে…একের পর এক বিনিয়োগ

ক্ষমতায় আসার আগে বিজেপির নেতারা বলেছিলেন বাংলায় শিল্প ফেরানো হবে তাঁদের অন্যতম মূল লক্ষ্য। বাংলার মানুষ বিজেপিতে আস্থা রেখেছে আর বিজেপির এবার কথা রাখার পালা। মাত্র ২ মাসেই বাংলায় শিল্পের জোয়ার। LUX, আমূলের পর এবার শ্যাম স্টিল। বাঁকুড়ার মেজিতে ১৫ কোটি টাকা বিনিয়োগ করল শ্যাম স্টিল। প্রদীপ প্রজ্জ্বলন করে শ্যাম স্টিলের প্ল্যান্টের সম্প্রসারণের শিলান্যাস মুখ্যমন্ত্রী…

Read More

ভারতে রেল বিপ্লব! NaMo Green Rail এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন হয় গেল আজ। কয়লাচালিত ট্রেন থেকে পরিবেশবান্ধব ট্রেনের বিপ্লব ঘটালো ভারতীয় রেল। আজ হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত ১০ কামরার ২ হাজার ৬০৯ যাত্রী বহনকারী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হাইড্রোজেন ট্রেনে শক্তি জোগাবে জল এবং অক্সিজেন। এর দ্বারা কোনও কার্বন…

Read More

তামিলনাড়ুর শিক্ষানীতিতে বড় পদক্ষেপ, সিলেবাস কমিটির প্রধান হচ্ছেন ড. অন্নাদুরাই

তামিলনাড়ুর স্কুল শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন সরকার প্রখ্যাত ইসরো বিজ্ঞানী ড. এম. অন্নাদুরাইকে সিলেবাস কমিটির প্রধান হিসেবে নিয়োগ করেছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রের দাবি, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে যুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড. অন্নাদুরাই দীর্ঘদিন ইসরোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং দেশের মহাকাশ…

Read More

বাজেটের আগে বাংলার জন্য ৬০ হাজার কোটি! শুভেন্দুকে চিঠিতে ‘ডবল ইঞ্জিন’ বার্তা মোদির

সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম বাজেট। তার আগে ডিএ বৃদ্ধি থেকে শুরু করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। ঠিক এমন আবহেই বাংলার উন্নয়ন নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে তিনি জানালেন, কেন্দ্র ইতিমধ্যেই কয়েক দফায় বিপুল অর্থ বরাদ্দ করেছে…

Read More

পশ্চিমবঙ্গ দিবসে মোদির বাংলা বার্তা, শুভেন্দুকে চিঠিতে উঠে এল ‘বন্দে মাতরম’ ও শ্যামাপ্রসাদের প্রসঙ্গ

বাংলায় বিজেপি সরকারের সূচনার পর প্রথম পশ্চিমবঙ্গ দিবস ঘিরে রাজনৈতিক ও ঐতিহাসিক বার্তায় ভরপুর চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে লেখা সেই বাংলা চিঠিতে তিনি স্মরণ করলেন বাংলার গৌরবময় অতীত, স্বাধীনতা আন্দোলনে রাজ্যের ভূমিকা এবং সাম্প্রতিক নির্বাচনে মানুষের দেওয়া জনাদেশ। চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামের…

Read More

উত্তর-পূর্বে AFSPA-র দিন ফুরোচ্ছে, আগামী বছরের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা শাহের

উত্তর-পূর্ব ভারতের বাকি অংশ থেকেও আগামী বছরের মধ্যেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবার এমনই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, গত এক দশকে উত্তর-পূর্বাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেই কারণেই ধাপে ধাপে AFSPA তুলে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র। দিল্লিতে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ড সরকারের…

Read More

জ্বালানি সংকটের আবহে মোদির বড় দাবি, সমুদ্রতলে তেল-গ্যাস অনুসন্ধানে মিলছে সাফল্য

ইরান-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতেও। পেট্রল, ডিজেল, সিএনজি থেকে শুরু করে রান্নার গ্যাস—সব ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির চাপ অনুভব করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে আশার বার্তা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এনডিএ-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ বছরে শক্তিক্ষেত্রে আত্মনির্ভর ভারত…

Read More