মালগাড়ির পরীক্ষা হবে কলকাতায়। বালিগঞ্জে চালু NEW INTENSIVE WAGON EXAMINATION POINT

Spread the love

কলকাতা: রেলওয়েতে সুরক্ষা বজায় রাখতে জোর। এবার কলকাতায় চালু হল নতুন মালগাড়ির কামরা পরীক্ষা কেন্দ্র। বালিগঞ্জে চালু করা হল নতুন পরীক্ষা কেন্দ্রটি। রেলের কামরার সুরক্ষা, কামরাগুলি চালানোর জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা হবে এখানে। এই পরীক্ষার মাধ্যমে কামরায় কোনও সমস্যা থাকলে তা দ্রুত জানা যাবে। ফলে বিভিন্ন পণ্য পরিবহণে আর দেরি হবে না।


হিন্দুস্তান ইঞ্জিনিয়রিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা HEIL এবং ভারতীয় ইলেকট্রিক স্টিল কোম্পানি লিমিটেড BESCO এই পরীক্ষামূলক পয়েন্ট তৈরি করতে উদ্যোগ নিয়েছে।

এই পরীক্ষাকেন্দ্রের সুবিধা:-
১. নৈহাটি এবং চিৎপুরে এতদিন ছিল কামরা পরীক্ষাকেন্দ্র। যে কারণে ট্রেনের কামরাগুলি আসা যাওয়ায় সময় লাগতো। বালিগঞ্জে পরীক্ষাকেন্দ্র তৈরি হওয়ার কারণে এবার দ্রুত বালিগঞ্জ স্টেশনের মাধ্যমে যাতায়াত করানো যাবে

২. শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলি পরীক্ষার জন্য কেন্দ্রে নিয়ে গেলে, সেগুলি ফেরাতে সময় কম লাগবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *