ফের রণবীর এলাহবাদিয়াকে সমন পাঠালো মুম্বাই পুলিশ

Spread the love

ফের এফআইআর দায়ের হল রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে। জয়পুরের রাজপুতানা সিং নামের এক ব্যক্তি বাবা মার যৌনতা নিয়ে অশ্লীল রসিকতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুধুমাত্র রণবীর নয়, সময় রায়না, আশীষ চঞ্চলানি, অপূর্ব মাখিজা ও অন্যান্যদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। সকলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য সম্প্রচার আইনের।

ঘটনাটি যেহেতু খার থানার অধীনস্থ এলাকায় ঘটেছে তাই সেখানকার পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে তৃতীয় বার রণবীরের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এর আগে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্র সাইবার শাখা ও অসম গুয়াহাটি সাইবার শাখা।

সোমবার মহারাষ্ট্র পুলিশ রণবীরকে সমন পাঠিয়েছে। তার বয়ান রেকর্ড করা হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই দুজনের বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। সর্বমোট ৪২ জনকে তলক করা হয় হয়েছে। এর আগেও সমন পেয়েছেন রণবীর কিন্তু কোন ইঙ্গিত কোন সাড়া দেননি তিনি। এবার তিনি পুলিশের কাছে যান কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

রণবীর এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবার সংখ্যা ইতিমধ্যে হু হু করে কমছে। গোটা দেশের বিভিন্ন এলাকায় ভারতীয় সংস্কৃতি, পারিবারিক পরম্পরা ও ঐতিহ্যকে অসম্মান করার অভিযোগে রণবীরের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে।

আচমকাই নিখোঁজ রণবীর সোশ্যাল মিডিয়া একটি বিস্ফোরক পোস্ট করেন শনিবার। এখানে তিনি লিখেছেন, ” একের পর এখন এর হুমকি পাচ্ছি। শুধু আমি নই, লোকজন আমার পরিবারের পেছনেও উঠে পড়ে লেগেছে। খুনের হুমকি দেওয়া হচ্ছে আমার পরিবারের সদস্যদের। এমনকি রোগীর ছদ্মবেশে আমার মায়ের ক্লিনিকে ঢুকে হামলা করেছে কিছু লোক। আমি ভীষণ ভয় রয়েছি এবং কি করবো বুঝতে পারছি না। ওই মন্তব্য করা সত্যিই আমার ভুল হয়েছে, মানছি। বাবা-মা সম্বন্ধে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *