দল বিরোধী কাজ করেছেন শান্তনু সেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এমনটাই দাবি করেছেন। অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি শান্তনু। এই পদক্ষেপ নিয়ে অভিষেককে কি বার্তা দেওয়া হল তা নিয়ে বেশ মতবিরোধ রয়েছে।
শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে। তবে জয়প্রকাশ মজুমদার প্রকাশ্যে জানাননি কী কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। শান্তনু সেন জানিয়েছেন তিনি বিষয়টি সংবাদ মাধ্যম থেকেই জেনেছেন। দলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি তিনি এখনো পর্যন্ত পাননি। এমনকি তিনি জানেনও না কোন কাজের জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি শওকত মোল্লার সঙ্গে প্রকাশ্যে একাধিক বার দ্বন্দ্বে জড়ানোর পর, আরাবুল ইসলামকেও সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস।
দলীয় সূত্রে খবর, সেবাশ্রয় কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকার জন্য শান্তনু সেনকে এই শাস্তি দেওয়া হয়েছে। প্রশাসনের একটি বড় অংশ মনে করছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরাল ব্যবস্থা হিসেবে ডায়মন্ড হারবার কেন্দ্রে সেবাশ্রয় কর্মসূচি সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সরাসরি এই অভিযোগ কেউ করেননি। যদিও এই সম্ভাবনার কথা অভিষেক ঘনিষ্ঠ সূত্রে উড়িয়ে দেওয়া হয়েছে।
শান্তনুর বিরুদ্ধে এই পদক্ষেপ আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেই এক ধরনের বার্তা বলে তৃণমূল অন্দরে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের এক প্রথম শাড়ির নেতা বলেছেন শান্তনু দলের তরফে চিকিৎসক সংগঠনের নেতা। দল তাকে দায়িত্ব দিয়েছিল। দলকে না জানিয়ে এই ধরনের কোন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই সম্ভবত তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।


