মাত্র পাঁচেই বিশ্ব র‌্যাঙ্কিং! ইতিহাস লিখল দিল্লির অরিণী লাহোটি

Spread the love

ভারতের দাবায় নয়া চমক অরিণী লাহোটি। মাত্র ৫ বছর বয়সেই সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক দাবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিল দিল্লির এই খুদে প্রতিভা। একসঙ্গে তিন ফরম্যাট— ক্লাসিকাল, র‌্যাপিড ও ব্লিৎজ—এর তালিকায় নাম উঠেছে অরিণীর।

সদ্য প্রকাশিত ফিডে র‌্যাঙ্কিংয়ে অরিণীর পয়েন্ট: ক্লাসিকাল ১৫৫৩, র‌্যাপিড ১৫৫০ এবং ব্লিৎজ ১৪৯৮। আগস্ট মাসেই র‌্যাপিড র‌্যাঙ্কিংয়ে সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে নাম তুলেছিল সে। এবার তিন বিভাগেই নিজের জায়গা পাকা করল।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম অরিণীর। বাবা সুরেন্দ্র লাহোটি নিজেই দাবা শেখান মেয়েকে। এক বছর বয়সেই দাবার বোর্ড সাজাতে শিখে ফেলে সে। এর মধ্যেই অনূর্ধ্ব-৭, অনূর্ধ্ব-৯ ও অনূর্ধ্ব-১১ প্রতিযোগিতায় মোট ১১টি ট্রফি জিতেছে। অনূর্ধ্ব-৭ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় রানার আপও হয়েছে।

সুরেন্দ্র লাহোটি বলেন,

“আমরা চাই অরিণী সব ফরম্যাটে খেলুক এবং সময়ের সঙ্গে মানিয়ে নিক। আমাদের স্বপ্ন, ও ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হোক।”

বর্তমানে ভারতীয় দাবার সোনালি যুগে গুকেশ, প্রজ্ঞানন্দ, বৈশালী, দিব্যা দেশমুখরা একের পর এক সাফল্য আনছেন। সেই তালিকায় সর্বকনিষ্ঠ সংযোজন অরিণী লাহোটি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *