indinews_user

২০২৫ আইপিএলের দ্বিতীয় ম্যাচ ২৩ শে মার্চ ,মুম্বাই ভার্সেস চেন্নাই

এবছরের সফর শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস – এর বিরুদ্ধে। তবে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডেয়া অনুপস্থিত থাকবেন। প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব। সোশ্যাল মিডিয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রোহিত শর্মার একটি লুক বেশ সারা ফেলে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এক্স হ্যান্ডেলের পক্ষ থেকে একটি ছবি বুধবার…

Read More

শনিবার আইপিএলের প্রথম ম্যাচে তিলোত্তমায় মুখোমুখি টিম কিং খান বনাম কিং কোহলির দল

শনিবার বাইশে মার্চ আইপিএল-এর উদ্বোধন কলকাতার ইডেন গার্ডেনে। তার জেরেই পারদ বেশ চড়ে উঠেছে। ইতিমধ্যেই শহরে পা রেখেছেন বিরাট কোহলি সহ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের সদস্যরা। ২০২৫ আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছে কিং কোহলির বেঙ্গালুরু। বুধবার প্রিয় তারকাদের দেখার জন্য কলকাতা বিমানবন্দরে…

Read More

ভারতকন্যা সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতা উইলিয়ামস কে নিয়ে বেশ কিছু বক্তব্য রাখেন। সুনিতা উইলিয়ামস ভারতে এলে তাকে ভারতরত্ন দেওয়ার দাবি রাখলেন মুখ্যমন্ত্রী। সুনিতার প্রত্যাবর্তনের জন্য সাহায্য করেছিল যে সব দেশ, তাদের ধন্যবাদ জানিয়েছেন মাননীয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন তিনিও স্পেস সাইন্স নিয়ে কিছু পড়াশোনা করেছেন। তখন তিনি লক্ষ্য করেছেন মহাকাশযান ফিরে আসতে গেলে…

Read More

তিন মাসের মধ্যেই প্রতিশ্রুতি পালন করে গ্রামীণ হাসপাতালের জন্য কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে ৮ কোটি টাকা অনুমোদন করে চিঠি পাঠালেন। সন্দেশখালি প্রত্যন্ত গ্রামীন এলাকায় উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। ২০২৪ এর ডিসেম্বরে সন্দেশখালি গিয়ে অনেক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিন মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি রাখলেন। এই টাকা সন্দেশখালি গ্রামের হাসপাতালের…

Read More

আর জি করে নিহত চিকিৎসক তরুনীর ডেথ সার্টিফিকেট অবশেষে পেলেন তার বাবা-মা

মৃত্যুর প্রায় আট মাস পর স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে বুধবার সোদপুর নাটাগড়ে তার বাড়িতে গিয়ে তরুণীর বাবার হাতে তুলে দেন ডেথ সার্টিফিকেট। এক দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে এই শংসাপত্র পাওয়া গেল। গতবছর আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক তরুনীর দেহ ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।…

Read More

রাজ্য সরকারের কর্মচারীদের জন্য বাড়ানো হলো অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম

রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে মঙ্গলবার সরকারি কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করা হলো। বাড়ানো হলো অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম। চলতি বছর ঈদ ও শারদ উৎসব এর আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থ দপ্তর। গত বছর যাদের বেতন ছিল মাসিক ৪২০০০ তারা অ্যাড হক বোনাস পেয়েছিল ছ হাজার টাকা।…

Read More

একদম PUNCTUAL! সময়ে চলছে ট্রেন

সময়ে চলছে ট্রেন। রেলেই চলছে প্রতিযোগিতা। হাওড়া ডিভিশন হারিয়ে দিল শিয়ালদহ ডিভিশনকে। শিয়ালদহ ডিভিশনের সময়ে ট্রেন চালানর শতাংশ ৯৮%, সেখানে হাওড়ার ৮৫.৭%। আবার হাওড়ার থেকেও ভালো অবস্থা আসানসোল (৮৬.১%), আলিপুরদুয়ারের অবস্থা ( ৯৪.৪ শতাংশ)। মালদা দাঁড়িয়ে ৮৮.১ শতাংশে।

Read More

বালুরঘাটে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা!

দীর্ঘ ১০ বছর পর খুনের মামলায় রায় দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। ২০১৪ সালে বালুরঘাট এয়ারপোর্ট এলাকায় রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শ্যামল হাঁসদা, রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া ও সুরদীপ দাসের নামে অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়। তারা দোষী প্রমাণিত হয়। প্রাথমিকভাবে সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত…

Read More

চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি!

বরাতজোরে প্রাণরক্ষা! নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের ডায়না লাইনের বাসিন্দা এক মোষপালকের। আহত ব্যক্তির নাম বসন্ত ভোক্তা। ঘটনায় আতঙ্কের পরিবেশ এলাকায়। এক পাল মোষকে জলঢাকা নদী থেকে জল খাইয়ে বাড়ির দিকে ফিরছিলেন বসন্ত ভোক্তা নামে বছর চুয়ান্নর এক ব্যক্তি। পথে জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে মডেল ভিলেজ সংলগ্ন এলাকায় বিপদ। ঝোপের আড়াল থেকে বিশাল আকারের…

Read More

মৌমাছির কামড়ে আহত ৫!

আশঙ্কাজনক অবস্থা। মৌমাছির কামড় ভয়ঙ্কর! ১জন চিকিৎসাধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশ ও দমকল কর্মীরা দেরিতে পৌঁছনয় বিক্ষোভ। এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহাকুমার বাবুপাড়ায়। এদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে বিপত্তি। ওই এলাকার একটি পানীয় জল ট্যাংকের মধ্যে থাকা মৌমাছির চাক ভেঙ্গে যায়। মৌমাছিগুলি আক্রমণ করে পথ চলতি কয়েকজন মানুষের উপর। মৌমাছির আক্রমণের…

Read More