হঠাৎই যাত্রী বোঝাই জাফার এক্সপ্রেস হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। পাক সেনা কর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন সেই ট্রেনে। ৫০০ জনের যাত্রীবোঝাই ট্রেনে আচমকাই হামলা করে বিদ্রোহীরা।
আপাতত ১০০ জন যাত্রীকে পনবন্দী করা হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ জন আধিকারিককে খুন করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।
বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল ট্রেনটি। পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে মাশকাফ, ধাদার, বোলানে। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া গিয়েছে।
রেলের ট্র্যাকে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বাধ্য হয়ে রেল থামিয়ে দেওয়া হয়েছে। এরপরেই বালোচ বাহিনী ট্রেন দখল করে। তাদের দাবি, বালোচ যাত্রী, মহিলা ও শিশুদের মুক্তি দেওয়া হয়েছে। কেবলমাত্র পাক সেনা পুলিশ সন্ত্রাসবিরোধী ফোর্স ও আইএসআইয়ের আধিকারিকদেরই আটক করা হয়েছে।
বালোচ বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছে যে পণবন্দিদের উদ্ধার করতে যদি সেনা বা অন্যান্য নিরাপত্তা বাহিনী অপারেশন চালায়, তাহলে তার ফল ভুগতে হবে। ১০০ জন পনবন্দিদের প্রত্যেককেই মেরে ফেলা হবে বলে হুঁশিয়ারি। তাদের পক্ষ থেকে চীন এবং পাকিস্তানেও বড়সড় হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে।


