বালোচিস্তান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা, তেল চুক্তি নিয়ে আমেরিকা-পাকিস্তান চাপে

Spread the love

ভারতের উপর শুল্ক বসিয়ে পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি করেই নয়া বিতর্কে জড়াল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, পাকিস্তানের তেলের ভাণ্ডার উন্নয়নে একসঙ্গে কাজ করবে ইসলামাবাদ ও ওয়াশিংটন। তবে পরদিনই এই ঘোষণার তীব্র বিরোধিতা করলেন বালোচ নেতা মির ইয়ার বালোচ। এক্স হ্যান্ডলে ‘Baloch is not Pakistan’ শিরোনামে এক বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বালোচিস্তান পাকিস্তানের অংশ নয়, ফলে এখানকার প্রাকৃতিক সম্পদের উপর ইসলামাবাদের কোনও অধিকার নেই।

বিবৃতিতে তিনি বলেন, চিন, আমেরিকা বা পাকিস্তান— কেউই বালোচদের অনুমতি ছাড়া এই অঞ্চলে খনন করতে পারবে না। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধেও ওঠে তোপ— তিনি নাকি ইচ্ছাকৃত ভাবে আমেরিকাকে ভ্রান্ত ধারণা দিয়েছেন তেল ও খনিজ ভাণ্ডার নিয়ে। নেতার আশঙ্কা, এই চুক্তি বাস্তবায়িত হলে আইএসআই আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বিশ্বজুড়ে বাড়বে জঙ্গি তৎপরতা।

উল্লেখ্য, ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ লেখেন, “আমরা পাকিস্তানের সঙ্গে তেলের উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছি। সেখানে কে কাজ করবে তা ঠিক করবে ওয়াশিংটন।” একই সঙ্গে ভারতকে খোঁচা দিয়ে তিনি লেখেন, “হয়তো একদিন পাকিস্তান ভারতকেই তেল বিক্রি করবে!”

এই মন্তব্যে রীতিমতো চটেছেন বালোচ নেতারা। তাঁদের স্পষ্ট বার্তা— বালোচিস্তান বিক্রি নয়, কোনওভাবেই নয়। এখন দেখার, বালোচদের এই হুঁশিয়ারির পরে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসে কি না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *