রাষ্ট্রপতি মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ ৬ দেশের দূতের, ভারত-ইইউ সম্পর্কে নতুন জোর

রাষ্ট্রপতি ভবনে শুক্রবার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ছয় দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত-ইইউ কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত করার বার্তাও উঠে এসেছে অনুষ্ঠানের পরবর্তী আলোচনায়। রাষ্ট্রপতির দফতরের বিবৃতি অনুযায়ী, পরিচয়পত্র পেশ করেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মিক্কো কিভিকোস্কি, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রিন মিন মানহ, মেক্সিকোর রাষ্ট্রদূত পেদ্রো ব্লাঙ্কো পেরেজ,…

Read More

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে সরল ব্যারিকেড, ইসলামাবাদের পদক্ষেপের পাল্টা জবাব ভারতের?

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা একাধিক নিরাপত্তা ব্যারিকেড ও প্রতিবন্ধক সরিয়ে দিল ভারত। বৃহস্পতিবার কূটনৈতিক এলাকার শান্তিপথে ভারী যন্ত্রপাতি ও পুরকর্মীদের নিয়ে গিয়ে রাস্তার উপর থাকা বোলার্ড, কংক্রিটের ব্লক, কিউ ব্যারিয়ার এবং অস্থায়ী ফেন্সিং সরানো হয়। বিশেষ করে পাকিস্তান হাইকমিশনের ভিসা বিভাগের প্রবেশপথের বাইরে থাকা বেশ কিছু কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী,…

Read More

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে পার্থর পোস্টে নতুন জল্পনা, তবে কি বিজেপির পথে প্রাক্তন তৃণমূল নেতা?

জেল থেকে মুক্তি মিলেছে অনেকদিন। কিন্তু তৃণমূলে আর ফেরা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। দীর্ঘ নীরবতার পর রবিবার সোশাল মিডিয়ায় মুখ খুলতেই ফের তাঁকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ, পাকিস্তানি জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির দিকে…

Read More

জইশ জঙ্গির নিশানায় শুভেন্দু! কাঁথি থেকে কলকাতা ফিরলেন নতুন বুলেটপ্রুফ গাড়িতে

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের টার্গেটে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী—এসটিএফের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই বাড়ানো হল তাঁর নিরাপত্তা। রবিবার সন্ধ্যায় কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে কলকাতায় ফেরার সময় প্রথমবারের মতো বুলেটপ্রুফ গাড়িতে যাত্রা করেন মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পেরেছে, সে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং জইশ-ই-মহম্মদের হয়ে কাজ করছিল।…

Read More

নিট আন্দোলনের নামে নাশকতা? ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিট প্রশ্নফাঁস ইস্যুতে কলকাতায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিল ঘিরে যে অশান্তি ছড়ায়, তা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ধৃতদের ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মতলায় মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলা এবং বিশৃঙ্খলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায়…

Read More

অস্ট্রেলিয়ায় মোদির বার্তা, ‘দুধে চিনির মতো মিশে যায় ভারতীয়রা’

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেলবোর্নে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ভারতীয়রা দুধে চিনির মতো। যেখানে যাই, সেখানেই ভালোবাসা ছড়িয়ে দিই। আপনাদের বাড়িতে দুধটা হয়তো অস্ট্রেলিয়ার, কিন্তু চা ভারতীয়।” মোদির এই মন্তব্যে উঠে আসে প্রবাসী ভারতীয়দের স্থানীয় সমাজের সঙ্গে মিশে যাওয়ার প্রসঙ্গ। তাঁর কথায়, ভারতীয়রা…

Read More

খামেনেইয়ের শেষকৃত্যে প্রতিশোধের হুঙ্কার, ট্রাম্পকে হত্যার আহ্বানে সরব একাংশের জনতা

শোক, ক্ষোভ আর প্রতিশোধের বার্তায় মুখর ইরানের রাজধানী। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে আসা জনতার একাংশের মুখে শোনা গেল আমেরিকা ও ইজরায়েল-বিরোধী স্লোগান। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কারও উঠে আসে সমাবেশ থেকে। গত…

Read More

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির

নয়াদিল্লিতে ২ জুলাই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী মোদি তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে…

Read More

জেমস বন্ডের গ্যাজেট! স্বরূপ বিশ্বাসের চশমায় নাকি লুকোনো ক্যামেরা, আদালতে বিস্ফোরক দাবি

জেলবন্দি স্বরূপ বিশ্বাসকে ঘিরে এবার সামনে এল এমন এক অভিযোগ, যা শুনে অনেকেই ‘জেমস বন্ড’-এর গল্পের সঙ্গে তুলনা টানছেন। আদালতে তদন্তকারীদের দাবি, স্বরূপের ব্যবহৃত একটি চশমায় বিশেষ ধরনের ক্যামেরা বসানো ছিল। সেই ক্যামেরায় কী রেকর্ড করা হত, কারা ছিলেন নজরবন্দি, আদৌ কোনও তথ্য সংগ্রহ করা হয়েছে কি না— তা নিয়েই এখন তুমুল রহস্য। একসময় টলিপাড়ার…

Read More

উত্তর-পূর্বে AFSPA-র দিন ফুরোচ্ছে, আগামী বছরের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা শাহের

উত্তর-পূর্ব ভারতের বাকি অংশ থেকেও আগামী বছরের মধ্যেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবার এমনই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, গত এক দশকে উত্তর-পূর্বাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেই কারণেই ধাপে ধাপে AFSPA তুলে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র। দিল্লিতে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ড সরকারের…

Read More