একদিকে যখন আইপিএলের অনুকরণে প্রো পাঞ্জা লিগের লিগের দামামা, তার মাঝেই প্রথমবার বাঁকুড়ায় হয়ে গেল পাঞ্জা প্রতিযোগিতা একসময় বাহুবল দেখাতে পাঞ্জাকেই তাদের মাধ্যম বেছে নিতেন গ্রাম শহর শহরতলী আপামর বাহুবলিরা। অনেকেই মনে করেন পাঞ্জা কথা এসেছে পাঞ্জাব পদেশ থেকে, সেখানেই মূলত আর্য সমাজের বাহুবলীদের বসবাস ছিল। এখন সচরাচর পাঞ্জা দিয়ে শক্তি প্রদর্শন না হলেও এ বছর থেকেই অভিনব কায়দায় আইপিএলের অনুকরণে শুরু হচ্ছে দেশ জুড়ে প্রো পাঞ্জা লীগ। দেশের তবোড় তাবোড় পাঞ্জা বীররা অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। ঠিক তখনই বাঁকুড়ার স্কুলডাঙ্গা ইউথ ক্লাবের উদ্যোগে হয়ে গেল প্রথম পাঞ্জা প্রতিযোগিতা। বিভিন্ন শারীরিক ওজন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল প্রতিযোগিদের। বিজয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানঅধিকারীদেরর মেডেল ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। এই প্রতিযোগিতা এখন শুধুমাত্র বাঁকুড়া শহরাঞ্চলের বিভিন্ন ক্লাব, সংগঠন, স্কুল কলেজ অংশগ্রহণ করলেওও, আগামী দিনে বাঁকুড়া জেলা জুড়ে প্রতিযোগিতা করার চিন্তা ভাবনা করছে ইয়ুথ ক্লাবের কর্তৃপক্ষ।প্রাচীন এই খেলা এভাবেই বেঁচে থাকুক চাইছেন আপামর বাঁকুড়াবাসীও।


