নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেল জোরকদমে। West Bengal-এর আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে। প্রথম দফায় পয়লা মার্চই ঢুকছে ২৪০ কোম্পানি বাহিনী, দ্বিতীয় দফা আসবে ১০ মার্চ।
স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পৌঁছেছে নবান্নে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখা ও স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়াতেই এই আগাম মোতায়েন। প্রথম দফায় রাজ্যে আসছে ১১০ কোম্পানি Central Reserve Police Force, ৫৫ কোম্পানি Border Security Force, ২১ কোম্পানি Central Industrial Security Force, ২৭ কোম্পানি Indo-Tibetan Border Police এবং ২৭ কোম্পানি Sashastra Seema Bal।
দ্বিতীয় দফাতেও প্রায় একই রকম শক্তিবৃদ্ধি হচ্ছে। আরও ১২০ কোম্পানি সিআরপিএফ-সহ মোট ২৪০ কোম্পানি বাহিনী ঢুকবে রাজ্যে। তাদের কাজ হবে রুট মার্চ, বুথ এলাকায় টহল, ইভিএমের নিরাপত্তা এবং ভোটারদের আস্থা ফেরানো।
প্রশাসনিক সূত্রে খবর, ৯ সেকশনের মধ্যে ৮ সেকশন সরাসরি বুথ নিরাপত্তায় ব্যবহার করা হবে। একটি সেকশন থাকবে ‘কুইক রেসপন্স টিম’ হিসেবে, অর্থাৎ কোথাও অশান্তি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে সেই দল। পুরো বাহিনী মোতায়েনের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে। রাজ্যকেও বাহিনীর থাকা-খাওয়া, পরিবহণ ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
ভোটের আগে এই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
ভোটের আগে শক্ত বার্তা! নির্ঘণ্টের আগেই বাংলায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী


