মমতা আসতেই তৃণমূলের সভায় হুড়োহুড়ি! গার্ডরেল ভেঙে মঞ্চের দিকে জনস্রোত, আটকে অ্যাম্বুল্যান্স

ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই পরিস্থিতি হাতের বাইরে। তৃণমূলনেত্রীকে দেখতে গার্ডরেল সরিয়ে মঞ্চের দিকে ছুটে যান হাজার হাজার মানুষ। মুহূর্তে বাড়তে থাকে ভিড়, কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাথিড্রাল রোড। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একাধিক গাড়ি। আটকে যায় অ্যাম্বুল্যান্সও। পরিস্থিতি দেখে মঞ্চ থেকেই গাড়িগুলিকে আগে পাস করিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।…

Read More

মমতার নিরাপত্তায় এবার ‘দায়িত্বশীল’ শুভেন্দু!

রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পর সোমবার সেই হালিশহরেই গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আক্রমণের সুর ছেড়ে এদিন অনেকটাই দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল তাঁকে। শুভেন্দুর স্পষ্ট অনুরোধ, মমতা যেখানে খুশি যেতে পারেন, তবে যাওয়ার আগে পুলিশকে সময়মতো জানাতে হবে। কলকাতার সিপি,…

Read More

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে পার্থর পোস্টে নতুন জল্পনা, তবে কি বিজেপির পথে প্রাক্তন তৃণমূল নেতা?

জেল থেকে মুক্তি মিলেছে অনেকদিন। কিন্তু তৃণমূলে আর ফেরা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। দীর্ঘ নীরবতার পর রবিবার সোশাল মিডিয়ায় মুখ খুলতেই ফের তাঁকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ, পাকিস্তানি জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির দিকে…

Read More

হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্রকে। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী মহিলা বিবাহিত। তাঁর দাবি, প্রায় দেড় বছর আগে রাতে ডিউটির সময় পোশাক…

Read More

গুরুপূর্ণিমার মঞ্চে শুভেন্দুর তোপ, বামকে ‘বিদেশি শক্তি’, তৃণমূলকে ‘জামাতি’ আক্রমণ

গুরুপূর্ণিমার অনুষ্ঠানকে রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেই ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবীন্দ্রসদনে আয়োজিত গুরুপূর্ণিমা মহোৎসব ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে একযোগে বামফ্রন্ট ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজ্যে ‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ ও জোর করে ধর্মান্তর রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। হিরণ্ময় গোস্বামী মহারাজের দুটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু…

Read More

নিট আন্দোলন ঘিরে পাল্টা শক্তিপ্রদর্শন, ধর্মতলায় এবিভিপির মিছিল

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলা বিক্ষোভের আবহে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় পাল্টা শক্তিপ্রদর্শনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শিয়ালদহ ও হাওড়া থেকে জাতীয় পতাকা হাতে মিছিলে যোগ দেন সংগঠনের নেতা-কর্মীরা। এবিভিপির দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করছে, যা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী। কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি শিক্ষক ও অশিক্ষক…

Read More

ধর্মতলার অশান্তির প্রতিবাদে পথে বিজেপি

গত শুক্রবার নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় অশান্তি, ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহের অভিযোগকে সামনে রেখে সোমবার পালটা পথে নামল বঙ্গ বিজেপি। দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে পৃথক মিছিলের আয়োজন করে বিজেপি। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এবং অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যায়। বিজেপির দাবি, নিট আন্দোলনের নামে গত শুক্রবার ধর্মতলায়…

Read More

নিট আন্দোলনের নামে নাশকতা? ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিট প্রশ্নফাঁস ইস্যুতে কলকাতায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিল ঘিরে যে অশান্তি ছড়ায়, তা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ধৃতদের ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মতলায় মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলা এবং বিশৃঙ্খলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায়…

Read More

প্রশ্নপত্র ফাঁস রুখতে ফাস্ট-ট্র্যাক আদালত, বড় ঘোষণা মোদির

দেশজুড়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাড়তে থাকা উদ্বেগের মধ্যে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ প্রধানমন্ত্রী লেখেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। তাই প্রশ্নপত্র…

Read More

নারী নির্যাতনে কড়া বার্তা শুভেন্দুর, পুলিশের উদ্দেশে— ‘অপেক্ষা নয়, আইন মেনে কঠোর ব্যবস্থা নিন’

নারী নিরাপত্তাকে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি বা শিশুদের উপর যৌন নির্যাতনের মতো অপরাধে পুলিশের কোনও রকম দ্বিধায় থাকার প্রয়োজন নেই। আইন যে ক্ষমতা দিয়েছে, তা প্রয়োগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশই দেওয়া হয়েছে বাহিনীকে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের…

Read More