বিধানসভায় তীব্র অশান্তি, ‘চোর’ স্লোগান নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত

Spread the love

বিধানসভায় বিশেষ অধিবেশনে নজিরবিহীন অশান্তি। বাংলার হেনস্তা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে শুরু করতেই বাধা দেয় বিজেপি বিধায়করা। তুমুল হইচই, স্লোগান, চিৎকারে কার্যত স্তব্ধ হয়ে যায় অধিবেশন। স্পিকার নির্দেশ দেওয়ার পরও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি, বরং শুরু হয় বিশৃঙ্খলা।

অভিযোগ, এই হট্টগোলের মাঝেই বিজেপি বিধায়করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘চোর’ বলে ফেলেন। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “লজ্জা করে না, নিজেদের নেতাকেই চোর বলছেন? এটা বলবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম।”

হট্টগোল চলতে থাকায় বিজেপি বিধায়ক শংকর ঘোষকে প্রথমে সাসপেন্ড করে মার্শালের মাধ্যমে বাইরে বার করে দেওয়া হয়। পরে অগ্নিমিত্রা পলকেও সাসপেন্ড করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, “মোদি চোর, বিজেপি চোর, ভোট চোরের দল তোমরা। মানুষের ওপর অত্যাচারের দল। দেশের পরিবর্তন চাই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও।”

তিনি আরও যোগ করেন, “বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। তোমাদের সব হারাতে হবে। হেরে গেলে হাততালি দেবে তোমাদের পরিবারই।”

বিধানসভার ভেতরে এখনও জোরদার হইচই চলছে। তৃণমূল-বিজেপি সংঘাত আরও তীব্র আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *