সরকারি দপ্তরেই এবার ‘জনতার দরবার’, সপ্তাহে দু’দিন সরাসরি শুনবেন আধিকারিকরা

  মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এর পর এবার প্রশাসনের বিভিন্ন স্তরেও সাধারণ মানুষের জন্য খুলছে অভিযোগ জানানোর সরাসরি দরজা। সপ্তাহে দু’দিন নির্দিষ্ট সময়ে সরকারি দপ্তরে বসেই মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে আধিকারিকদের। শুধু শুনলেই হবে না, দ্রুত সমস্যার সমাধান করে তার হিসাবও রাখতে হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে…

Read More

প্রথমবার বীরভূমে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তারাপীঠে পুজো-রামপুরহাটে প্রশাসনিক বৈঠক

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বীরভূম সফরে শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফর ঘিরে বীরভূমে প্রশাসনিক তৎপরতা চরমে। তারাপীঠে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি রামপুরহাটে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। টুলুর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর আবহে শুভেন্দুর এই সফরকে ঘিরে বাড়তি নজর…

Read More

পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা

পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সবংয়ে গিয়ে হেলিকপ্টারে করে সবং, ভগবানপুর ও পটাশপুরের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় সবংয়ে প্রায় ৩২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি। কেলেঘাই নদীর জলস্তর বেড়ে গেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে…

Read More

‘১০-এ ৯ না পেলে মেনে নেব পারিনি’, জনতার পরীক্ষায় বসবেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই এবার নিজের সরকারের সামনে আরও বড় লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের ৯ মে, নিজের কাজের হিসাব দিতে সরাসরি বাংলার মানুষের সামনে পরীক্ষায় বসবেন তিনি। আর সেই পরীক্ষায় ১০-এর মধ্যে ৯ নম্বর না পেলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথাও জানিয়ে দিলেন…

Read More

স্বাধীনতার উৎসবের পর ঋষি অরবিন্দের বাসভবনে শুভেন্দু, জানালেন শ্রদ্ধা

১৫ আগস্ট শুধু দেশের স্বাধীনতার দিন নয়, মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা ঋষি অরবিন্দের জন্মদিনও। স্বাধীনতার ৮০তম বর্ষে সেই মনীষীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে স্বাধীনতা দিবসের কর্মসূচি শেষে বিকেলে শেক্সপিয়র সরণিতে ঋষি অরবিন্দের বাসভবনে পৌঁছন শুভেন্দু। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের স্বাধীনতা…

Read More

কপ্টারে বিপত্তি! কোলাঘাটে জরুরি অবতরণ শুভেন্দুর, সভায় পৌঁছলেন গাড়িতে

মাঝ আকাশে বিপত্তি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে সমস্যা দেখা দেওয়ায় কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল। এরপর কপ্টার ছেড়ে গাড়িতে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সেখান থেকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। কিন্তু কেশপুরের পথে কোলাঘাটে আচমকাই কপ্টারটি নামানো হয়। প্রথমে কপ্টারে…

Read More

মমতার নিরাপত্তায় এবার ‘দায়িত্বশীল’ শুভেন্দু!

রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পর সোমবার সেই হালিশহরেই গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আক্রমণের সুর ছেড়ে এদিন অনেকটাই দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল তাঁকে। শুভেন্দুর স্পষ্ট অনুরোধ, মমতা যেখানে খুশি যেতে পারেন, তবে যাওয়ার আগে পুলিশকে সময়মতো জানাতে হবে। কলকাতার সিপি,…

Read More

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে পার্থর পোস্টে নতুন জল্পনা, তবে কি বিজেপির পথে প্রাক্তন তৃণমূল নেতা?

জেল থেকে মুক্তি মিলেছে অনেকদিন। কিন্তু তৃণমূলে আর ফেরা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। দীর্ঘ নীরবতার পর রবিবার সোশাল মিডিয়ায় মুখ খুলতেই ফের তাঁকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ, পাকিস্তানি জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির দিকে…

Read More

জইশ জঙ্গির নিশানায় শুভেন্দু! কাঁথি থেকে কলকাতা ফিরলেন নতুন বুলেটপ্রুফ গাড়িতে

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের টার্গেটে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী—এসটিএফের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই বাড়ানো হল তাঁর নিরাপত্তা। রবিবার সন্ধ্যায় কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে কলকাতায় ফেরার সময় প্রথমবারের মতো বুলেটপ্রুফ গাড়িতে যাত্রা করেন মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পেরেছে, সে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং জইশ-ই-মহম্মদের হয়ে কাজ করছিল।…

Read More

গুরুপূর্ণিমার মঞ্চে শুভেন্দুর তোপ, বামকে ‘বিদেশি শক্তি’, তৃণমূলকে ‘জামাতি’ আক্রমণ

গুরুপূর্ণিমার অনুষ্ঠানকে রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেই ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবীন্দ্রসদনে আয়োজিত গুরুপূর্ণিমা মহোৎসব ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে একযোগে বামফ্রন্ট ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজ্যে ‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ ও জোর করে ধর্মান্তর রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। হিরণ্ময় গোস্বামী মহারাজের দুটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু…

Read More