স্বপ্নভঙ্গ! বাতিল ভুবনেশ্বর মেট্রো প্রকল্প, ক্ষোভে ফেটে পড়লেন নবীন পট্টনায়ক

Spread the love

ভুবনেশ্বরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন ভেঙে চুরমার! বাতিল হয়ে গেল ওড়িশার মেট্রো রেল প্রকল্প। মুখ্যমন্ত্রী থাকাকালীন নবীন পট্টনায়কের উদ্যোগে যে প্রকল্পের সূচনা হয়েছিল, তা-ই এবার বাতিল করল বিজেপি সরকার। আর তাতেই ক্ষুব্ধ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

নবীন পট্টনায়কের অভিযোগ, “এই সিদ্ধান্ত শুধু মেট্রো প্রকল্প বাতিল নয়, এটি ওড়িশার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা। এটি ভুবনেশ্বরকে অন্তত ১০ বছর পিছিয়ে দেবে।”দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে পূর্বতন বিজেডি সরকারের সময়েই স্বাক্ষরিত হয়েছিল চুক্তি। লক্ষ্য ছিল ভুবনেশ্বরকে একটি বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলা—বিশ্বমানের খেলা, আইটি পরিকাঠামো, আধুনিক যাতায়াত ব্যবস্থা, আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন—সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে তৈরি হওয়ার কথা ছিল মেট্রো রেল নেটওয়ার্ক।

তবে বিজেপি ক্ষমতায় এসেই সেই স্বপ্নে জল ঢালল। নতুন সরকারের সিদ্ধান্তে বাতিল হয়েছে ভুবনেশ্বর মেট্রো প্রকল্প। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নতুন করে’ পরিকল্পনা হচ্ছে।ওড়িশার বর্তমান হাউসিং ও গ্রামোন্নয়ন মন্ত্রী ক্রুশা চন্দ্র মহাপাত্র বলেন, “নতুন সরকার প্রকল্পের ভাবনা থেকে সরে আসেনি। বরং আরও ভাল পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।

আগের সরকার কেন্দ্রীয় সাহায্য না নিয়ে প্রকল্প এগোচ্ছিল, যা বাস্তবসম্মত ছিল না।”তবু নবীন শিবিরের অভিযোগ, এটা শুধুই রাজনৈতিক সিদ্ধান্ত। শুধু যানজট নয়, শহরের সম্প্রসারণেও বড় ভূমিকা রাখতে পারত মেট্রো। আর সেই সম্ভাবনাই শেষ করে দিল বিজেপি সরকার।রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। একদিকে স্বপ্নপূরণের দাবি, অন্যদিকে নতুন করে পরিকল্পনার প্রতিশ্রুতি। এরই মাঝে সাধারণ মানুষের প্রশ্ন—তবে কি এবার সত্যিই থেমে গেল ভুবনেশ্বরের মেট্রো?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *